Weather Update: ভোট গণনার আগে দুর্যোগের আশঙ্কা! জারি হল অ্যালার্ট - Bengali News | Orange Alert in Kolkata: Storms, Heavy Rain Forecast Across Bengal Ahead of Vote Counting - 24 Ghanta Bangla News
Home

Weather Update: ভোট গণনার আগে দুর্যোগের আশঙ্কা! জারি হল অ্যালার্ট – Bengali News | Orange Alert in Kolkata: Storms, Heavy Rain Forecast Across Bengal Ahead of Vote Counting

Spread the love

গণনার আগে দুর্যোগের আশঙ্কাImage Credit: AI

কলকাতা:মাঝ-বৈশাখেও গরমের ‘হিংসা’ নয়।  রাজ্য জুড়ে আরও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ভোট-গণনার দিন কলকাতা-সহ ৮ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখীর সতর্কবার্তা রয়েছে। আজ, বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, নদিয়ায়। ভোট গণনার আগে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা।  ৪ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে।

এদিকে, বৃহস্পতিবার বজ্রপাতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণায় দুজনের  মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম লিটন খান ও দেবল খান। দুই ভাই চন্দ্রকোনা মহেশপুরে বাসিন্দা। চন্দ্রকোনার মাধবপুরে গাছ কাটার কাজ করছিলেন দু’জনে। আর তখনই বজ্রপাত পড়ে দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

বুধবার রাতের  ঝড় বৃষ্টিতে নন্দীগ্রাম ও ভগবানপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বিদ্যুৎহীন ভগবানপুরের বিস্তীর্ণ এলাকা। ঝড় বৃষ্টির ফলে ভগবানপুরে ভেঙে পড়েছে বহু বিদ্যুতের খুঁটি। রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন ভগবানপুরের বিস্তীর্ণ এলাকা। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সঙ্কটের পাশাপাশি মোবাইলে চার্জ না থাকার সমস্যায় পড়তে শুরু করেছেন এলাকার মানুষ। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ ২নং অঞ্চলে কেয়াখালি গ্রামে বেশ কয়েকটি বাড়িতে ব্যাপক ক্ষতি হয়েছে। গবাদি পশুরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে ভোটগণনার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *