WB SIR: বাংলায় কত ভোটার ছিল, কত ভোটার বাদ পড়ল, কতজন ভোট দিল – Bengali News | West Bengal SIR: Number of voters in West Bengal before and after SIR
কলকাতা: ২০২৫-এর শেষের দিক থেকেই আলোচনায় ছিল বাংলার এসআইআর (SIR) প্রক্রিয়া। সেই প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় ৬ মাস পর বাংলায় হল বিধানসভা ভোট। প্রথম ও দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হয়েছে। তবে ৬ মাস আগে যত ভোটার ছিল, ৬ মাস পর আর তত ভোটার নেই। এখনও অনেক ভোটারের ভাগ্য ট্রাইবুনালে ঝুলে আছে।
একনজরে দেখে নিন বাংলার ভোটারের হিসেব
এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯।
খসড়া তালিকায় বাদ পড়ে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম।
খসড়া তালিকায় প্রকাশের পর নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ ভোটারের।
চূড়ান্ত তালিকায় বাদ পড়ে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫১ জনের নাম।
ফর্ম ৬ বা ৬এ দিয়ে যুক্ত হয় ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের নাম।
সংশোধনের ফর্ম দিয়ে যুক্ত হয় ৬ হাজার ৬৭১ জনের নাম।
চূড়ান্ত তালিকায় মোট নাম ছিল ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জনের নাম।
লজিক্যাল ডিসক্রিপেন্সির যুক্তিতে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম বিচারাধীন তালিকায় ছিল।
তাঁদের মধ্যে বাদ পড়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন।
বিবেচনাধীন ভোটার তালিকা থেকে নাম উঠেছে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের।
মোট নাম বাদ পড়েছে ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম।
পুরো প্রক্রিয়ার শেষে বৈধ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭৭ লক্ষ ২০ হাজার ৭২৮।
এর মধ্যে নতুন ভোটারের সংখ্যা ১ লক্ষ ৮৮ হাজার ৭০৭।
প্রথম দফায় ভোট দিয়েছে ৩ কোটি ৭৮ লক্ষ ১৫ হাজার ২৮৮ জন ভোটার।
দ্বিতীয় দফায় ভোট দিয়েছে ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯ ভোটার।