WB Election: বিরাট পাহারা! স্ট্রং রুমে বন্দি জনতার রায়
মানিকতলা, বেলেঘাটা, শ্যামপুকুর, জোড়াসাঁকো,এন্টালি,চৌরঙ্গী,কাশিপুর বেলগাছিয়া EVM মেশিন নিয়ে আশা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। নজরদারি করা হচ্ছে ২৪ ঘণ্টা। ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভিতরে ঢুকতে গেলে নির্দিষ্ট আইকার্ড দেখিয়ে ঢুকতে হচ্ছে। বিভিন্ন দলের সমর্থকরা বাইরে বসে মনিটরিং করতে পারবে তারও ব্যবস্থা করা হয়েছে।