New Vande Bharat Express: কাশ্মীর ভ্রমণ হল আরও সহজ, বন্দে ভারতে চেপে বৈষ্ণোদেবী-শ্রীনগর সব ঘুরতে পারবেন... - Bengali News | New Vande Bharat Express to Kashmir: Travel to Vaishno Devi, Srinagar from Jammu Tawai Faster & Easier Than Ever - 24 Ghanta Bangla News
Home

New Vande Bharat Express: কাশ্মীর ভ্রমণ হল আরও সহজ, বন্দে ভারতে চেপে বৈষ্ণোদেবী-শ্রীনগর সব ঘুরতে পারবেন… – Bengali News | New Vande Bharat Express to Kashmir: Travel to Vaishno Devi, Srinagar from Jammu Tawai Faster & Easier Than Ever

Spread the love

চালু হল নতুন বন্দে ভারত এক্সপ্রেস।Image Credit: PTI

শ্রীনগর: ভূস্বর্গ ভ্রমণ এখন আরও সহজ হল। জম্মু-কাশ্মীরে চালু হচ্ছে আরও একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আজ, ৩০ এপ্রিল থেকেই এই ট্রেন চালু হচ্ছে। কাশ্মীর উপত্যকায় (Kashmir) ভ্রমণ আরও সহজ হবে এই নতুন ট্রেন রুটের দৌলতে। আর এই ট্রেন চালুর সঙ্গে সঙ্গেই উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক প্রজেক্ট সম্পূর্ণ হয়ে গেল।

জম্মু-শ্রীনগর বন্দে ভারতের রুট-

ভারতের সবথেকে চ্যালেঞ্জিং রেল রুট এই জম্মু-শ্রীনগর রুট। সেই রুটেই নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু করল ভারতীয় রেলওয়ে (Indian Railways)। জম্মু তাওয়াই স্টেশন থেকে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস। উধমপুর দিয়ে বৈষ্ণোদেবী কাটরা, বানিহাল, অনন্তনাগ হয়ে শ্রীনগর পৌঁছবে এই ট্রেন। বারামুল্লা অবধিও যেতে পারে এই ট্রেন।

চেনাব রেল ব্রিজ, যা বিশ্বের সবথেকে উচ্চতম রেল ব্রিজ, তার উপর দিয়ে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। পীর পাঞ্জাল রেঞ্জের ভিতরে সুড়ঙ্গ দিয়েও যাবে এই ট্রেন। নতুন বন্দে ভারত ট্রেন চালু হওয়ায় পর্যটকরা সরাসরি জম্মু তাওয়াই থেকে শ্রীনগর পৌঁছে যেতে পারবেন। যারা বৈষ্ণোদেবী দর্শনে যান, তারাও এই ট্রেনেই চেপে পৌঁছতে পারবেন।

এই ট্রেনের আরও বড় একটি সুবিধা হল খারাপ আবহাওয়া অর্থাৎ প্রবল তুষারপাতের মাঝেও এই ট্রেন চলবে। ধস নেমে যেখানে পাহাড়ের রাস্তা বন্ধ হয়ে যায়, সেখানে ট্রেনে যাতায়াতে কোনও বাধা থাকবে না।

যাত্রীদের সুবিধার জন্য এই ট্রেনের সমস্ত কোচে সিসিটিভি ক্যামেরা থাকবে। অটোমেটিক দরজা, জিপিএস ভিত্তিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, ইমার্জেন্সি কমিউনিকেশন সিস্টেম থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *