Election Commission denies TMC claims: উদয়নারায়নপুরে কীভাবে হয়েছিল বৃদ্ধের মৃত্যু? ভিডিয়ো প্রকাশ করে তৃণমূলের অভিযোগ খারিজ করল কমিশন - Bengali News | Udaynarayanpur Elder Death: Election Commission Releases Video, Rejects TMC Allegation Against Central Forces - 24 Ghanta Bangla News
Home

Election Commission denies TMC claims: উদয়নারায়নপুরে কীভাবে হয়েছিল বৃদ্ধের মৃত্যু? ভিডিয়ো প্রকাশ করে তৃণমূলের অভিযোগ খারিজ করল কমিশন – Bengali News | Udaynarayanpur Elder Death: Election Commission Releases Video, Rejects TMC Allegation Against Central Forces

Spread the love

কলকাতা: তৃণমূলের আরও এক অভিযোগ প্রমাণ দিয়ে নস্যাৎ করল নির্বাচন কমিশন। হাওড়ার উদয়নারায়নপুরে ভোট দিতে যাওয়া বৃদ্ধের মৃত্যুর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর কোনও সম্পর্ক নেই। সামনে এসেছে কমিশনের দেওয়া ভিডিয়ো ফুটেজ। তাতেই দেখা যাচ্ছে কীভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই বৃদ্ধ। তা নিয়েই শুরু হয়েছে নতুন চর্চা। 

কমিশনের সাফ কথা, কেন্দ্রীয় বাহিনীর মারে তাঁর মৃত্যুর দাবি মিথ্যে। ভোট দেওয়ার পরেই সম্ভবত তিনি গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন ৮২ বছরের পূর্ণ চন্দ্র দোলুই। ছেলের সঙ্গে ভোট দিতে বুথে ঢুকেছিলেন। তখনই অসুস্থ হয়ে পড়েন। আমতা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ভোট দেওয়ার সময়ের ভিডিয়ো ফুটেজ সামনে এনে এই জোরালো দাবিই করেছে কমিশন। 

প্রসঙ্গত, বুধবার দ্বিতীয় দফার ভোটের দিন উদয়নারানপুরের অশীতিপর বৃদ্ধের মৃত্যুর খবর সামনে আসতেই শোরগোল শুরু হয়েছিল রাজনৈতিক আঙিনায়। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুর চড়িয়েছিল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বুধবারই আবার দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এক আড়াই বছরের শিশুকে মারধরের অভিযোগ ওঠে। ওই ঘটনায় শিশুটি জখমও হয় বলে অভিযোগ। এ ঘটনাতেও তীব্র চাপানউতোর শুরু হয়। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তোপের পর তোপ দাগতে থাকে তৃণমূল। ঘটনার পর স্থানীয় বাসিন্দারাও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখায়। এরই মধ্যে এবার ভোটের পরের দিনই উদয়নারায়নপুরের ভিডিয়ো সামনে আনল কমিশন। প্রসঙ্গত, প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও ব্যাপক ভোটদান দেখা যায়। গোটা রাজ্যে প্রায় ৯২ শতাংশের উপর ভোট পড়েছে। এখন দেখার ৪ মে-র রেজাল্ট কী বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *