রোহিতের পর ছিটকে গেলেন আরও এক প্লেয়ার, বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে
২-৩টে ম্যাচ মাঠের বাইরে রোহিত শর্মা
১২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলার সময়ে রোহিত চোট পান। তার পর থেকে চারটে ম্যাচে বাইরে। হার্দিক জানান, রোহিত শর্মা আরও ২-৩টে ম্যাচে খেলতে পারবেন না। তবে রোহিত ফিট হওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে জানান হার্দিক।
মনে করা হচ্ছে রোহিত ১০ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা ১৪ মে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ফিরতে পারেন। পুরোটাই নির্ভর করবে তিনি কতটা দ্রুত সুস্থ হতে পারেন তার উপর।