ভোট মিটতে না মিটতেই হিংসার ঘটনা একাধিক জেলায় - 24 Ghanta Bangla News
Home

ভোট মিটতে না মিটতেই হিংসার ঘটনা একাধিক জেলায়

Spread the love

তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটল হলদিয়া বিধানসভার চিরঞ্জীবপুর এলাকায়। তৃণমূলের দাবি, বুধবার রাত ১২টা নাগাদ বৃষ্টির মাঝে কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা চালায়। কার্যালয়ের কাচের জানালা-সহ অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন হলদিয়া বিধানসভার বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী। তিনি বলেন, ‘নিজেদের গন্ডগোল এখন বিজেপিকে জড়াতে চাইছে। এই ঘটনায় বিজেপির কেউ জড়িত নয়।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *