ভবানীপুরে ব্যস্ত ববি, হুইলচেয়ার ঠেললেন রাকেশ - 24 Ghanta Bangla News
Home

ভবানীপুরে ব্যস্ত ববি, হুইলচেয়ার ঠেললেন রাকেশ

Spread the love

সোমনাথ মণ্ডল

কখনও তিনি ভোট দিয়ে ফেরা ভোটারের হুইলচেয়ার ঠেলে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। কখনও আবার পাড়ার লোকদের কাছে তিনি আবদার করছেন চায়ের। সংখ্যালঘুদের আলিঙ্গন করে বোঝাতে চাইছেন, তাঁদেরও ‘ভাইজান’ তিনি। বাংলায় বিধানসভা ভোটের দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন, বুধবার চরকি পাক খেয়ে এ ভাবেই নিজের বিতর্কিত ইমেজ ছেড়ে বেরনোর আপ্রাণ চেষ্টা করলেন কলকাতা পোর্টের বিজেপি প্রার্থী রাকেশ সিং। বহু ভোটারের সঙ্গে হাত মিলিয়ে তিনি এ–ও বোঝানোর চেষ্টা করেন, তাঁর কাছে ‘আমরা–ওরা’র কোনও বিষয় নেই— তাঁর লড়াই দুর্নীতির বিরুদ্ধে, বন্দরের সিন্ডিকেট–রাজের বিরুদ্ধে এবং অবশ্যই কলকাতা পোর্টের তৃণমূল প্রার্থী, কলকাতার মেয়র ও রাজ্যের বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *