বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়ন সৌরভ কোঠারি, বাবাকে উৎসর্গ আবেগঘন জয়
Sourav Kothari ফাইনালে Pankaj Advani-কে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বজয়, প্রয়াত বাবাকে উৎসর্গ করলেন আবেগঘন এই সাফল্য
Kolkata, April 30: চলতি বছরে হারিয়েছেন বাবাকে। সেই শোক বুকে নিয়েই বড় মঞ্চে নামেন সৌরভ কোঠারি। প্রতিপক্ষ ১৯ বারের বিশ্বচ্যাম্পিয়ন পঙ্কজ আডবাণী। কিন্তু বাংলার এই কিউয়িস্ট জেদের কাছে হার মেনেছেন কঠিন প্রতিপক্ষ। আর তাঁর সেই জয় উৎসর্গ করেছেন স্বর্গীয় বাবাকে।
আরও পড়ুন: দুই ম্যাচেই খুলে যাবে বিশ্বকাপের দরজা? আশায় ভারতীয় ফুটবল দল !
কার্লোতে আয়োজিত আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপের (IBSF World Billiards Championship) ফাইনালে পঙ্কজ আডবাণীকে ১১৩৩-৪৭৭ পয়েন্টে হারিয়েছেন বাংলার সৌরভ কোঠারি। এই নিয়ে এটা তাঁর টানা দ্বিতীয় বিশ্বখেতাব অর্জন। মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার ট্রফি জিতে উচ্ছ্বাস না করে, বাবাকে হারানোর হৃদয় যন্ত্রণার কথা বলেন।
আরও পড়ুন: টানা ছয়টি উইকেট! জোড়া হ্যাটট্রিক করে ইতিহাস রচনা করলেন ডেভিস
কঠিন প্রতিপক্ষকে হারিয়ে ৪১ বছরের সৌরভ এই খেতাব তাঁর স্বর্গীয় বাবাকে উৎসর্গ করছেন। জয়ের পর সৌরভের প্রথম প্রতিক্রিয়া ‘বাবার জন্য আবার জিততে চেয়েছিলাম। বাবা, এটা তোমার জন্য।’ কোঠারি আরও বলেন, ‘এই খেতাব জেতাটাই অবিশ্বাস্য। সেটা ধরে রাখতে পারা আরও স্পেশাল!’
আরও পড়ুন: মাঠে নামলেন জেরি, ওডিশা এফসির বিরুদ্ধে সহজ জয় পেল ইস্টবেঙ্গল
সৌরভের বাবা মনোজ কোঠারি নিজেও একজন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন। ছেলের এই জয় যেন সেই পারিবারিক শ্রেষ্ঠত্বকেই বজায় রাখল। সৌরভের এই আন্তর্জাতিক সাফল্য বিশ্ব ক্রীড়ামঞ্চে বাংলার নাম উজ্জ্বল করেছে। এখন তিনি ট্রফি নিয়ে ফিরছেন কলকাতায়।