বিরাটের গায়ে AC মিলানের জার্সি, বড় চমক RCB-র - 24 Ghanta Bangla News
Home

বিরাটের গায়ে AC মিলানের জার্সি, বড় চমক RCB-র

Spread the love

সম্প্রতি কিট প্রস্তুতকারী সংস্থা পিউমা একটি উদ্যোগ নেয়। ক্রিকেট ও ফুটবলকে এক করার জন্য তারা একইসঙ্গে আনে এসি মিলান ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। এসি মিলান থেকে বেছে নেওয়া হয় আমেরিকার ফুটবলার ক্রিস্তিয়ান পুলিসিচকে আর RCB থেকে বিরাট কোহলি, রজত পতিদার ও ফিল সল্টকে। সকলের মধ্যে জার্সি আদানপ্রদান করা হয়। যেমন পুলিসিচকে দেওয়া হয় RCB-র জার্সি আর RCB-র প্লেয়ারদের এসি মিলানের জার্সিতে। নতুন এই জার্সি পরেই তাঁরা ছবি তোলেন।

পুলিসিচকে দেখা যায় ক্রিকেট ব্যাট নিয়ে RCB জার্সি পরে ড্রাইভ মারার ভঙ্গিতে পোজ় দিচ্ছেন। অন্যদিকে বিরাট, রজত ও সল্ট তিনজনে দাঁড়িয়ে পোজ় দিচ্ছেন। ফিল সল্টের হাতে ছিল একটি ফুটবল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *