‘না শুলে...’, মহিলা বসের বিরুদ্ধে পুরুষ কর্মীকে ধর্ষণের অভিযোগ! জেপি মর্গ্যানে চাঞ্চল্যকর কেচ্ছা - 24 Ghanta Bangla News
Home

‘না শুলে…’, মহিলা বসের বিরুদ্ধে পুরুষ কর্মীকে ধর্ষণের অভিযোগ! জেপি মর্গ্যানে চাঞ্চল্যকর কেচ্ছা

Spread the love

কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি

মামলার বয়ান অনুযায়ী, জেপি মর্গ্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর লোরনা হাজদিনি (Lorna Hajdini) তাঁর ক্ষমতার অপব্যবহার করে দিনের পর দিন এই চরম নির্যাতন চালিয়েছেন। ২০২৪ সালের মে মাসে ওই জুনিয়র কর্মী তাঁর আওতায় কাজ করতে এসেছিলেন। অভিযোগকারীর (তাঁর পরিচিতি গোপন রাখা হয়েছে) দাবি, প্রথম থেকেই লোরনার আচরণ ছিল আপত্তিজনক।

একদিন লোরনা ইচ্ছে করে ওই কর্মীর ডেস্কের পাশে একটি পেন ফেলে দেন। সেটি তোলার অছিলায় তিনি ওই কর্মীর পা চেপে ধরেন। তার পরে বলেছিলেন, ‘তুমি কলেজে বাস্কেটবল খেলতে? আমার বাস্কেটবল খেলোয়াড়দের খুব পছন্দ… ওদের দেখলে আমার শরীরে শিহরণ লাগে।’

এরপর থেকেই এই বিকৃত আচরণ ক্রমে বাড়তে থাকে। একবার ওই কর্মী তাঁর সঙ্গে পানশালায় যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলে লোরনা হুমকি দিয়েছিলেন, ‘শিগগিরই আমার সঙ্গে না শুলে তোমার কেরিয়ার আমি শেষ করে দেব… মনে রেখো, তুমি আমার কেনা গোলাম!’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *