ঘরের মাঠে গুজরাটের জয়, শীর্ষে উঠতে পারল না বেঙ্গালুরু
Gujarat Titans ১৫৬ রান তাড়া করে সহজ জয়, ব্যাটিং ব্যর্থতায় ধাক্কা Royal Challengers Bengaluru-র, শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া
Kolkata, April 30: বৃহস্পতিবার আইপিএল ২০২৬-এর ৪২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন চেনা ছন্দে ছিল না বিরাটরা। আর সেই সুযোগ নেয় গুজরাট। ২৫ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচটি দখলে নেয় গুজরাট। পাশপাশি গতবারের চ্যাম্পিয়ন আরসিবিকে শীর্ষে পৌঁছানো থেকে আটকে দেয়।
আরও পড়ুন: ফাস্ট বোলার গড়ার বড় উদ্যোগ ! প্রজেক্ট ‘গতিতে’ গতি পাবে বাংলার ক্রিকেট?
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় গুজরাট অধিনায়ক শুভমন গিল। প্রথমে ব্যাট করতে নেমে আজ খেই হারিয়ে ফেলে আরসিবির ব্যাটসম্যানরা। একেরপর এক উইকেট পড়তে থাকে। দাঁড়াতে পারেননি কোনো ব্যাটসম্যান। এমনকি ২০ ওভার পুরো খেলতেও পারেনি বেঙ্গালুরু। ১৯.২ ওভারেই সবকটি উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে বেঙ্গালুরু। এদিন দলের হয়ে সম্মানজনক রান করেন দেবদত্ত পাডিক্কল (৪০), বিরাট কোহলি (২৮)।
আরও পড়ুন: দুই ম্যাচেই খুলে যাবে বিশ্বকাপের দরজা? আশায় ভারতীয় ফুটবল দল !
১৫৬ টার্গেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে গুজরাট। প্রথমে ধরে খেললেও ধীরে ধীরে উইকেট খোয়াতে থাকে গুজরাট। কিন্তু কম টার্গেট থাকায় সহজেই ম্যাচটিতে জয় লাভ করে শুভমনরা। এদিন দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক শুভমন (৪৩), এরপর জস বাটলার (৩৯)। একটি বাউন্ডারির সঙ্গে সঙ্গে ম্যাচটি ৪ উইকেটে জয় লাভ করে জিটি।
আজ গুজরাটের বোলাররা যেন অসাধ্য সাধন করে। দুরন্ত ছন্দে থাকা বেঙ্গালুরুর একের পর এক উইকেট খুব সহজেই ফেলতে থাকে। দলের হয়ে একা হাতে ৩টি উইকেট শিকার করেন আরশাদ খান। ২টি করে উইকেট নেন রশিদ খান, জেসন হোল্ডার। এছাড়া ১টি করে আউট করে মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা।
পক্ষান্তরে, গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর বোলারদের পারফরম্যান্স অতটা চমকপ্রদ ছিল না। শেষের দিকে প্রতিপক্ষের উইকেট নিলেও তা যথেষ্ট ছিল না। দলের স্টার বোলার ভুবনেশ্বর কুমার। তিনি একাই ৩টি উইকেট শিকার করেন। এছাড়া রোমারিও শেফার্ড ২টি এবং সুয়াশ শর্মা ১টি উইকেট নেন। ব্যর্থ যশ হেজেলউড।