WB Election Phase 2: কেন্দ্রীয় বাহিনীর মারে মৃত্যু ভোটারের! তৃণমূলের অভিযোগ খারিজ করল কমিশন – Bengali News | TMC alleges 81 years old died after heckled by Central Force, Election Commission denied
বৃদ্ধের মৃত্যুতে অভিযোগImage Credit: TV9 Bangla
কলকাতা: দ্বিতীয় দফার ভোটে কয়েকটি অভিযোগ ছাড়া বড় কোনও ঘটনা ঘটেনি। বিকেল ৫টা পর্যন্ত ৯০ শতাংশ ভোট পড়েছে। কোথাও কোথাও ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। তবে ভোটের দিন একেবারে শেষ লগ্নে এক বৃদ্ধের মৃত্যর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। তবে অভিযোগ খারিজ করেছে কমিশন।
হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা, এক ৮১ বছরের বৃদ্ধের মৃত্যুতে সরব হয়েছে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে অভিযোগ সামনে এনেছেন।
অভিষেক লিখেছেন, “কেন্দ্রীয় বাহিনী বিজেপির ব্যক্তিগত আর্মিতে পরিণত হয়েছে। লাইসেন্সপ্রাপ্ত গুণ্ডা বলেও আক্রমণ করেছেন অভিষেক।”
তবে এই অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।
Central Forces under Amit Shah have become BJP’s PRIVATE ARMY- A gang of licensed thugs unleashed on the people of Bengal.
In Udaynarayanpur, an elderly man went to cast his vote with his son. Too frail to walk unaided, his son tried to help him into the booth. Central Forces… pic.twitter.com/kRty6YdCUq
— Abhishek Banerjee (@abhishekaitc) April 29, 2026
তবে কমিশনের তরফে জানানো হয়েছে, পূর্ণ চন্দ্র দলুই নামে হাওড়ার ওই বাসিন্দা এদিন ভোট দিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ভোট শান্তিপূর্ণভাবেই চলেছে বলেও উল্লেখ করেছেন অবজারভার।