Suvendu Adhikari: ৮০ শতাংশ ভোট পড়লেই জিতব সিওর: শুভেন্দু – Bengali News | Suvendu Adhikari claims he will win in Bhabanipur if 80 percent vote casted
আত্মবিশ্বাসী শুভেন্দুImage Credit: TV9 Bangla
ভবানীপুর: দ্বিতীয় দফায় সকাল থেকেই নজরে ভবানীপুর (Bhabanipur) কেন্দ্র। হাইপ্রোফাইল কেন্দ্রে এবার হেভিওয়েট প্রার্থীদের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), একে অপরের প্রতিদ্বন্দ্বী। বুধবার সকাল থেকেই সেই কেন্দ্রে দেখা গিয়েছে উত্তেজনার ছবি। কখনও কাউন্সিলরের বাড়ি ছুটে যাচ্ছেন মমতা, কখনও বিক্ষোভের মুখে সরাসরি কমিশনে ফোন করছেন শুভেন্দু। এদিন দুপুরেই ফলাফলের কথা শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে।
ঠিক কী বললেন শুভেন্দু?
শুভেন্দু বলেন, “৮০ শতাংশ ভোট হলে আমি জিতব। ৯০ শতাংশ ভোট হলে, কমফোর্টেবল মার্জিনে জিতব। ৭৭ নম্বর ওয়ার্ড বাদে বাকি সব জায়গায় আমার লিড থাকবে।”
শুভেন্দু আরও জানিয়েছেন, ফলতায় ইভিএমে টেপ আটকে দেওয়ার যে অভিযোগ উঠেছে, সেই ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ফোন করে খোঁজ নিয়েছেন। সিইও-র সঙ্গে কথা বলে বিষয়টি দেখতে বলেছেন অমিত শাহ।
ভোট অপেক্ষাকৃত ‘স্লো’ হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। প্রয়োজনে রিজার্ভ থাকা ভোটকর্মী ব্যবহার হবে।
সবিস্তারে আসছে…