CM Mamata Banerjee on bhowanipur: ‘বাবাইয়ের বৌ তখন বাচ্চাটাকে নিয়ে একা ছিল…’, CRPF কী করেছে ভিডিয়ো দেখালেন মমতা – Bengali News | CM Mamata Banerjee Accused That CRPF Harassed TMC Councillor Asim Basu
মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিমোImage Credit: Tv9 Bangla
কলকাতা: অন্যান্যবার দেখা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভোটের দিন বেলা করে বাড়ি থেকে বের হন। কখনও দুপুর তিনটে, কখনও বিকেল চারটে। তবে এবার নজিরবিহীন ঘটনা। সকাল সকাল এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর বিস্ফোরক অভিযোগ, থানার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, পুলিশ তৃণমূল কাউন্সিলরদের হুমকি দিচ্ছে, তৃণমূলের ছেলেদের গ্রেফতার করা হচ্ছে।
মমতার কী অভিযোগ?
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি সারারাত জেগেছিলাম। অবজারভাররা থানায় গিয়ে গিয়ে চাপ সৃষ্টি করছেন। শুধু তৃণমূলকে টার্গেট করা হচ্ছে। যুব নেতাদের গ্রেফতার করেছে। যার কারণে আমায় চেতলায় যেতে হয়েছে। ববি গিয়ে ছাড়িয়ে নিয়ে এনেছে।”
এরপর সংবাদ মাধ্যকে একটি ভিডিয়ো দেখান মমতা। তারপর তিনি বলেন, “বাবাই কাউন্সিলর। ও ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এত পপুলার ছেলে…তার বাড়ি গিয়ে রাত ২টোর সময় সিআরপিএফ রাজ্য পুলিশ ছাড়াই আক্রমণ করেছে বাড়িতে। সেই সময় বাবাই বাড়িতে ছিল না। বাচ্চাকে নিয়ে ওর স্ত্রী একাই ছিলেন। সত্যিই ছিল না বাবাই। তখন লাথি মেরেছে। তারপর বলেছে যেন বাবাই পার্টির কাজ না করে।”
এরপর ভাঙড়ের একটি ভিডিয়ো দেখান মমতা। তিনি বলেন, “একটা ছেলেকে মেরেছে…জাস্ট সি…এই ভাবে পুলিশ মেরেছে। ভাঙড়ের ওসি এটা করেছে। এরপরও মানুষ ওদের বোট দেবে? এই ভাবে হতে পারে। গণতন্ত্রের বারোটা বাজিয়ে দিয়েছে ওরা।”