সরকারি হাসপাতালের পাঁচিল ভেঙে মৃত দুই শিশু-সহ ৭ জন, আহত একাধিক, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

সরকারি হাসপাতালের পাঁচিল ভেঙে মৃত দুই শিশু-সহ ৭ জন, আহত একাধিক, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মৃত ও আহতদের আত্মীয়দের সঙ্গে কথা বলেন তিনি। পরে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেন তিনি। এক আহত ব্যক্তির আত্মীয় সংবাদ সংস্থা ANI-কে জানান, ভারী বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তাঁর কথায়, ‘বৃষ্টির পরই দেওয়ালটি ভেঙে পড়ে। আমার ভাইয়ের অবস্থা খুবই গুরুতর।’ দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *