রাহুলের মৃত্যুর এক মাস পার, কী লিখলেন অভিনেতা জিতু কামাল?
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে টলিপাড়ার বেশ কিছু বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন। প্রতিবাদে মুখর হতেও দেখা গিয়েছে ইন্ডাস্ট্রির একাংশকে। তবু কেন মিলল না অভিনেতার মৃত্যুর কিনারা? রাহুলের মৃত্যুর দিনকয়েক আগে বেশ কিছু বিষয় নিয়ে আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা জিতু কামাল। অসুস্থ অবস্থায়ও তাঁকে দিয়ে জোর করে শুটিং করানোর অভিযোগ তুলেছিলেন প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। তাই নির্বাচনের আবহে কি আদৌ রাহুলের মৃত্যুর কথা মনে আছে কারও? প্রশ্ন জিতুর।