হাইভোল্টেজ তার ছিঁড়ে পড়ে রাস্তায়, চাঞ্চল্য শান্তিপুরে
জানা গিয়েছে, নদিয়ার শান্তিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বক্তারঘাট হাইস্কুলে ভোটগ্রহণ ছিল। এ দিন ভোট চলাকালীন হঠাৎই ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। এলাকায় থাকা ১১,০০০ ভোল্টের বিদ্যুৎ লাইনের তার আচমকাই ছিঁড়ে মাটিতে পড়ে যায়।