জামালপুরে ধুন্ধুমার! ভোটারকে চড় মেরে স্লিপ ছিঁড়ল কেন্দ্রীয় বাহিনী? ফুঁসছে তৃণমূল
বর্ধমান: ভোটের সকাল থেকেই উত্তপ্ত পূর্ব বর্ধমান। এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারকে চড় মারা এবং ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠল জামালপুর বিধানসভার ধাবধারা এলাকায়। ১৮৮ ও …
বর্ধমান: ভোটের সকাল থেকেই উত্তপ্ত পূর্ব বর্ধমান। এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারকে চড় মারা এবং ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠল জামালপুর বিধানসভার ধাবধারা এলাকায়। ১৮৮ ও ১৮৯ নম্বর বুথ চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েন।
স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, বুথ থেকে প্রায় ৪০০ মিটার দূরে দাঁড়িয়ে তাঁরা এক ভোটারকে সহযোগিতা করছিলেন। সেই সময় আচমকাই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে এসে চড়াও হন। অভিযোগ, এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয় এবং তাঁদের কাছে থাকা ভোটার লিস্ট ছিঁড়ে দেওয়া হয়। এমনকি এক ভোটারকে সপাটে চড় মেরে তাঁর হাতের ভোটার স্লিপটিও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিঁড়ে দেন বলে অভিযোগ তুলেছেন ঘাসফুল শিবিরের কর্মীরা।
বিজেপির পাল্টা দাবি Central forces accused of slapping voter
কেন্দ্রীয় বাহিনীর এই পদক্ষেপকে অবশ্য সমর্থন জানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের পাল্টা অভিযোগ, ভোটারদের সহযোগিতার নাম করে তৃণমূল কর্মীরা বুথের বাইরে আসলে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। সেই জমায়েত হটাতেই বাহিনী ব্যবস্থা নিয়েছে বলে তাঁদের দাবি।
উত্তেজনা বুথ চত্বরে
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী। তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানানো হয়েছে। তবে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে এই অভিযোগ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: কোথায় কোথায় পুনর্নির্বাচন? জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক