DC vs RCB Highlights : কী হচ্ছে বুঝতে পারছি না...হতবাক দিল্লি অধিনায়ক অক্ষর! - Bengali News | Delhi Capitals Collapses for 75 After Historic 264; Bhuvneshwar & Hazlewood Shine - 24 Ghanta Bangla News
Home

DC vs RCB Highlights : কী হচ্ছে বুঝতে পারছি না…হতবাক দিল্লি অধিনায়ক অক্ষর! – Bengali News | Delhi Capitals Collapses for 75 After Historic 264; Bhuvneshwar & Hazlewood Shine

Spread the love

কলকাতা : ভাগ্য কি এভাবেই পাল্টায় ? যে দল দিন কয়েক আগে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বোলারদের পিটিয়ে ২৬৪ রান তুলল, তারা এদিন ৮০ রানও তুলতে পারল না ? এই ঘটনায় যারপরনাই অবাক ক্রিকেট ভক্তরা। শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২৬৪ রান করেছিল দিল্লি (Delhi Capitals)। সেই ম্যাচেও জয় আসেনি। শ্রেয়স, প্রিয়াংশ, প্রভসিমরন সিংয়ের দাপটে ৮ বল বাকি থাকতেই ২৬৫ রান তুলে ফেলেছিল পাঞ্জাব। গতকাল এই দিল্লিই আরসিবির (RCB) বিরুদ্ধে অল আউট হয়ে গেল মাত্র ৭৫ রানে। ৭ ওভারের মধ্যেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে আরসিবি। এই ঘটনায় অবাক খোদ দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেলও (Axar Patel)।

গতকাল ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন শো-তে দিল্লি অধিনায়ক বললেন, “কী হচ্ছে সত্যিই বুঝতে পারছি না। মাথায় ঢুকছে না। যত তাড়াতাড়ি সম্ভব, এই ভুলগুলোকে মাথা থেকে বের করে এগিয়ে যেতে হবে। আমাদের এগিয়ে যেতে হবে। কোন ম্যাচে কোন কাজ করতে পারলে কি হত, সেসব ভাবলে আর চলবে না। প্রত্যেক ম্যাচেই লড়াই করতে হবে দলকে। আইপিএল খুব কঠিন প্রতিযোগিতা। আপাতত আমাদের অতীত ভুলে এগোতে হবে।” এই আইপিএলে স্বপ্নের শুরু করেছিল দিল্লি। কিন্তু দুই ম্যাচ পরেই যেন স্বপ্নভঙ্গ। ক্রমাগত হারতে হারতে যেন পিছিয়ে পড়ছে দিল্লি। ৮ ম্যাচে মোট ৩টি জয় পেয়েছে দিল্লি। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ৭ নম্বর স্থানে দিল্লি ক্যাপিটালস। এই মুহূর্তে সব ম্যাচেই জিততে হবে দিল্লিকে। নাহলে শেষ চারের দৌড় থেকে পিছিয়ে পড়বে দিল্লি।

সোমবার অরুণ জেটলি স্টেডিয়ামে ৫ ওভারের মধ্যে ৮ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল দিল্লির। শুরুতেই ৩ উইকেট করে পেয়ে গিয়েছেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) ও জোশ হ্যাজলউড (Josh Hazlewood)। অভিষেক পোড়েল, ডেভিড মিলার (David Miller) কোনওরকমে দলের লজ্জা বাঁচিয়েছেন। মাত্র ৭৫ রানে অল আউট হয়ে যায় দিল্লি। ১২ রানে ৪ উইকেট নিলেন হ্যাজলউড ও ভুবি নিয়েছেন ৫ রানে ৩ উইকেট। রান তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে ৭ ওভারের মধ্যেই ৭৭ রান তুলে ম্যাচ জিতে যায় বেঙ্গালুরু। এই মুহূর্তে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে আরসিবি। তবে আগামী ম্যাচগুলো না জিতলে শেষ চারের জায়গা পাওয়া কঠিন হয়ে যাবে দিল্লির জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *