Amisha Patel: 'আমি তোমার দাদার সম্পত্তি', ববি দেওলকে কেন সতর্ক করেছিলেন আমিশা প্যাটেল? - Bengali News | Ameesha patel recalls funny incident with bobby deol and sunny deol fans - 24 Ghanta Bangla News
Home

Amisha Patel: ‘আমি তোমার দাদার সম্পত্তি’, ববি দেওলকে কেন সতর্ক করেছিলেন আমিশা প্যাটেল? – Bengali News | Ameesha patel recalls funny incident with bobby deol and sunny deol fans

Spread the love

পর্দায় সানি দেওলের সঙ্গে তাঁর প্রেম দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন দেশবাসী। কিন্তু সেই আবেগ যে কতটা ‘উন্মত্ত’ রূপ নিতে পারে, তা হাড়ের হাড়ে টের পেয়েছিলেন ববি দেওল। আব্বাস-মস্তান পরিচালিত ‘হামরাজ’ ছবির শুটিং চলাকালীন জয়পুরে এক অভাবনীয় পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল আমিশা প্যাটেল ও ববি দেওলকে।

‘গদর’ ছবির বিপুল সাফল্যের পর তখন চারদিকে সানি-আমিশার জুটির জয়জয়কার। এরপর ববি দেওলের সঙ্গে ‘হামরাজ’ ছবির শুটিং শুরু করেন আমিশা। জয়পুরের সেই সেটে একটি দৃশ্যে ববিকে আলিঙ্গন করার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু শট শুরু হতেই ঘটে বিপত্তি। শুটিং দেখতে আসা হাজার হাজার মানুষের ভিড় থেকে শুরু হয় চিৎকার।

আমিশা জানান, ভিড় থেকে ভক্তরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছিলেন। তাঁদের দাবি ছিল, আমিশা ওরফে ‘সাকিনা’ আসলে তারা সিং-এর (সানি দেওল) সম্পত্তি। জনতা চিৎকার করে বলতে থাকেন, “ওঁকে ছেড়ে দিন! উনি সানি পাজির সম্পত্তি। ওঁকে পাকিস্তান থেকে নিয়ে আসা হয়েছে, উনি কেবল আপনার দাদার।” পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে দাঁড়ায় যে পুলিশি নিরাপত্তা সত্ত্বেও ভিড় সামাল দেওয়া দায় হয়ে পড়েছিল।

ভক্তদের এই অদ্ভুত দাবি শুনে অস্বস্তিতে পড়লেও হাসি থামাতে পারেননি দুই তারকা। আমিশা হাসতে হাসতে ববিকে বলেছিলেন, “আমি তোমাকে জড়িয়ে ধরব না, কারণ আমি তোমার দাদার সম্পত্তি!” পর্দার চরিত্রকে রক্তমাংসের মানুষরা যে কতটা আপন করে নিয়েছিলেন, এই ঘটনা তারই প্রমাণ। ‘গদর’-এর তারা সিং-এর প্রতি সাধারণ মানুষের এই ভালোবাসা আজও আমিশার কাছে সেরা প্রাপ্তিগুলোর একটি।

ববি দেওলকে জড়িয়ে ধরতে গিয়ে সানি দেওলের ভক্তদের ক্ষোভের মুখে পড়েছিলেন আমিশা প্যাটেল। গদর-এর ‘সাকিনা’ নিয়ে ভক্তদের উন্মাদনার গল্প শোনালেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *