Donald Trump on Shooting Incident: 'আমি ধর্ষক নই...', কেন হঠাৎ এই ব্যাখ্যা দিতে হল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে? - Bengali News | US President Donald Trump Says He is not Accused of Assault After Shooter's Manifesto Raised Question - 24 Ghanta Bangla News
Home

Donald Trump on Shooting Incident: ‘আমি ধর্ষক নই…’, কেন হঠাৎ এই ব্যাখ্যা দিতে হল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে? – Bengali News | US President Donald Trump Says He is not Accused of Assault After Shooter’s Manifesto Raised Question

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) উপরে প্রাণঘাতী হামলার চেষ্টা। হোয়াইট হাউস প্রতিনিধিদের নিয়ে নৈশভোজে চলল গুলি। অভিযুক্ত কোল অ্যালেনকে ইতিমধ্য়েই আটক করেছে সিক্রেট সার্ভিস। জানা গিয়েছে, হামলার ১০ মিনিট আগে তাঁর পরিবারকে একটি ম্যানিফেস্টো (Manifesto) পাঠিয়েছিল অভিযুক্ত। তাতেই এমন কিছু লেখা যে মার্কিন প্রেসিডেন্ট বাধ্য হলেন প্রতিক্রিয়া দিতে। ট্রাম্প বললেন, ‘আমি ধর্ষক নই’। 

ট্রাম্পের নৈশভোজে হামলাকারী পেশায় শিক্ষক। তিনি নিজের ইস্তেহারে লিখেছিলেন, “একজন শিশুকামী, ধর্ষক ও বিশ্বাসঘাতককে তাঁর অপরাধ দিয়ে আমার হাত রাঙাতে দেব না”। রবিবার মার্কিন প্রেসিডেন্টের সামনে সেই ইস্তেহার পড়তেই মেজাজ হারান ট্রাম্প। সাংবাদিকের উপরে ক্ষোভ উগরে বলেন, “আমি অপেক্ষা করছিলাম যে কখন তুমি এটা পড়বে। আমি জানতাম তুমি এটা পড়বেই কারণ তুমি অত্যন্ত খারাপ মানুষ।”

এরপরই নিজের সাফাই দিয়ে ট্রাম্প বলেন, “ওঁ (অভিযুক্ত) এটা লিখেছে। আমি ধর্ষক নই। আমি কাউকে ধর্ষণ করিনি। আমি শিশুকামী নই।”

প্রসঙ্গত, এপস্টেইন ফাইলে নাম জড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এপস্টেইনের সঙ্গে ছবিও দেখা গিয়েছে। যদিও এপস্টেইনের কুকীর্তির সঙ্গে তিনি কোনওভাবেই জড়িত নন বলেই দাবি করেছেন ট্রাম্প। এই ঘটনাতেও শিশুকামী উল্লেখ করায় নিজেকে এপস্টেইন ফাইলের সঙ্গেই জড়িয়ে ফেলেছেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, “তোমাদের বন্ধুরাই জড়িত, সে এপস্টেইন বা অন্য কিছুতে হোক। কিন্তু আমি নিজেকে বলেছি যে আমি এই সাক্ষাৎকার দেব এবং তাতে হয়তো এই ম্যানিফেস্টো পড়া হবে। ওঁ (অভিযুক্ত) অসুস্থ মানসিকতার। আপনাদের এগুলি পড়তে লজ্জা হওয়া উচিত কারণ এগুলির কোনওটাই আমি নই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *