Bhatpara TMC-BJP Clash: জগদ্দলের ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর-সহ ৪ - Bengali News | 4 arrested including TMC Councilor in Bhatpara - 24 Ghanta Bangla News
Home

Bhatpara TMC-BJP Clash: জগদ্দলের ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর-সহ ৪ – Bengali News | 4 arrested including TMC Councilor in Bhatpara

Spread the love

ভোটের দুই দিন আগে উত্তপ্ত জগদ্দল। তৃণমূল-বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। পবন সিং-এর নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই জওয়ানকে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। তার মধ্যে একজন তৃণমূল কাউন্সিলর। নাম গোপাল রাউত। ভোররাতে ভাটপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, ভাটপাড়ার ভাইস চেয়ারম্যানেরও খোঁজ চালানো হচ্ছে। সিসিটিভিতে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *