AC Running Costing: এই গরমে দিনে টানা ৫-৬ ঘণ্টা AC চালাচ্ছেন? কত বিল আসবে, হিসাব জেনে নিন - Bengali News | AC Running Cost in Summer: How Much Electricity Bill for 5–6 Hours Daily Use? - 24 Ghanta Bangla News
Home

AC Running Costing: এই গরমে দিনে টানা ৫-৬ ঘণ্টা AC চালাচ্ছেন? কত বিল আসবে, হিসাব জেনে নিন – Bengali News | AC Running Cost in Summer: How Much Electricity Bill for 5–6 Hours Daily Use?

Spread the love

কলকাতা: এপ্রিল মাসেই যা গরম পড়েছে, তাতে মাথার ঘাম পায়ে পড়ছে। এর পরে মে-জুন মাসে কতটা গরম পড়তে চলেছে, তা ভেবেই শিউরে উঠছেন অনেকে। আর এত গরমে একটু স্বস্তি পেতে এসি ছাড়া চলছে না অধিকাংশ মানুষেরই। সকাল থেকে রাত-টানা এসি চলছে। কিন্তু এতে কত বিল আসবে জানেন? কত ঘণ্টা এসি চালালে, কত টাকা বিল আসে, সেই খরচ জেনে নিন-

প্রথমেই জানা দরকার যে কী ধরনের এসি আপনার। অর্থাৎ কত টনের এসি,  ইনভার্টার নাকি সাধারণ, ৩ স্টার এসি নাকি ৫ স্টার, তা জানতে হবে। যদি ইনভার্টার এসি হয়, তাহলে বিদ্যুতের খরচ অনেক কম হয়। একইভাবে যদি ৫ স্টার এসি হয়, তাহলে বিদ্যুৎ অনেক বেশি সাশ্রয় হয়। এছাড়া কত ডিগ্রিতে এসি চলছে, তার উপরও নির্ভর করে এসির খরচ কত হবে।

এসির খরচ-

যদি আপনার  বাড়িতে ৩ স্টার, দেড় টনের এসি থাকে, তাহলে প্রতি ঘণ্টায় ১.১৫ থেকে ১.৭ ইউনিট বিদ্যুৎ খরচ হয়ে থাকে। ধরা যাক, এক টানা ৪ থেকে ৬ ঘণ্টা এসি চলছে, তাহলে ১০ থেকে ১২ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হয়। যদি মাসের ৩০ দিনই এসি চলে, তাহলে গড়ে ৩০০ থেকে ৩৬০ ইউনিট বিদ্যুৎ খরচ হয়।

এবার এলাকা ভিত্তিক বিদ্যুতের খরচও আলাদা হয়। সিইএসসি-র প্রতি ইউনিট বিদ্যুতের খরচ ৭ থেকে ৮ টাকা। ৩০০ ইউনিটের হিসাবে ২৪০০ টাকা মতো খরচ হতে পারে শুধু এসির জন্য। এর উপরে বিদ্যুতের বিলও যোগ হয়, যা সবমিলিয়ে ৩০০০ টাকার কাছাকাছি পৌঁছে যায় বিদ্যুতের বিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *