West Bengal Election 2026 Live: ঠাকুরনগর থেকে হরিপাল, ভোটের আগে শেষ রবিবারে ঠাসা কর্মসূচি মোদীর, কলকাতায় রোড শো – Bengali News | West Bengal Assembly Elections 2026 News Live Bangla MLA Vidhan Sabha Polls Political News Today 26th April 2026 Latest Updates in Bengali
Live Assembly Election 2026 News Updates in Bengali: কলকাতা: শেষ রবিবারের প্রচারে জোড়া জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুপুর দেড়টায় ঠাকুরনগরে নরেন্দ্র মোদীর জনসভা। দুপুর ২টো নাগাদ মতুয়া ঠাকুর মন্দিরে পুজো ও দর্শন। তারপর সোজা হুগলি। সাড়ে তিনটে নাগাদ হুগলির হরিপালে জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। ওই জনসভার পর কলকাতায় রোড শো মোদীর। বিকেল ৫টা ১৫ মিনিটে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে ভোটের আগে শেষ রবিবারে ঠাসা কর্মসূচি রয়েছে তৃণমূলও।