Gunfire at Washington Hilton: ওয়াশিংটনে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন সস্ত্রীক ট্রাম্প, ফিরল ৪ দশক আগের আতঙ্কের স্মৃতি – Bengali News | Shooting Scare at White House Dinner: Trump, Melania Safe as Gunman Arrested in Washington
ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে বন্দুকবাজেক হামলা। ওয়াশিংটন হিলটনে হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে যোগদান করেন মার্কিন প্রেসিডেন্ট। তখন পুরোদমে চলছিল ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’। ট্রাম্পের সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ট্রাম্পের সামনেই ৪ থেকে ৫ রাউন্ড গুলি চলে বলে খবর। দ্রুত সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ওই এলাকা থেকে নিরাপদে নিয়ে চলে যান সিক্রেট সার্ভিসের এজেন্টরা।
শনিবার রাতের এই ভয়াবহ ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। গুলিবিদ্ধ এক মার্কিন আধিকারিক। হামলাকারী যুবকের বয়স ৩১ বছরের কাছাকাছি বলে জানা যাচ্ছে। তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ওই ব্যক্তি নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন। তবে এই হামলার মূল লক্ষ্য প্রেসিডেন্ট ট্রাম্পই ছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়। হামলাকারীর উদ্দেশ্য এবং নেপথ্যে কোনও বড় ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এফবিআই এবং সিক্রেট সার্ভিস যৌথভাবে জেরা শুরু করেছে।
ঘটনার কিছুক্ষণ পর ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ আউট’-এ একটি পোস্ট করে জানান যে তিনি সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন। সিক্রেট সার্ভিসের কাজের ভূয়সী প্রশংসা করে তিনি জানান, হামলাকারীকে পাকড়াও করা হয়েছে।
#WATCH: ওয়াশিংটনের হিল্টন হোটেলে বন্দুকবাজের তাণ্ডব। ট্রাম্পকে সস্ত্রীক যেভাবে সরানো হল…#DonaldTrump | #ShotsFired | #WhiteHouse | #CorrespondentsDinner pic.twitter.com/Rr5OVlYdQC
— TV9 Bangla (@Tv9_Bangla) April 26, 2026
প্রসঙ্গত, এই হিলটন হোটেলেই প্রায় ৪০ বছর আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের উপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছিল। সেই একই জায়গায় আবারও এধরণের হামলা নজিরবিহীন নিরাপত্তার গাফিলতির দিকেই আঙুল তুলছে। কড়া নিরাপত্তা বলয় ভেদ করে কীভাবে বন্দুকবাজ ভিতরে ঢুকল, তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে।