Badminton আর ২১ নয়, ১৫ পয়েন্টেই ফয়সালা! বড় ঘোষণা BWF-এর! - Bengali News | BWF has changed their rules in badminton - 24 Ghanta Bangla News
Home

Badminton আর ২১ নয়, ১৫ পয়েন্টেই ফয়সালা! বড় ঘোষণা BWF-এর! – Bengali News | BWF has changed their rules in badminton

Spread the love

কলকাতা : বদলে যাচ্ছে ব্যাডমিন্টনের নিয়ম। মূলত, খেলাটি আরও আকর্ষণীয় করতে ও সময় কমাতে এই নিয়ম বদল করে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। শনিবার ডেনমার্কে বার্ষিক জেনারেল মিটিংয়ে এই বদলের পক্ষে প্রস্তাব আনা হয়। দুই -তৃতীয়াংশ ভোট পেয়ে অর্থাৎ ১৯৮টি ভোট পেয়ে এই নিয়ম পরিবর্তন হয়েছে। ৪ জানুয়ারি ২০২৭ থেকে এই নতুন নিয়মে খেলা হবে।

কোন কোন নিয়ম বদল হয়েছে ?

১ – এই আইন বদলের ফলে সবথেকে বড় পরিবর্তন হয়েছে সেট গেমে। আগে ২১ পয়েন্টের গেম হত। অর্থাৎ, যে খেলোয়াড় আগে ২১ পয়েন্ট করতেন, তিনি জিততেন। এমন ভাবে ২১ পয়েন্টের তিনটি সেট হত। এবার সেটাই বদলে যাচ্ছে ১৫ পয়েন্টের। দুটি ১৫ পয়েন্টের সেট জিতলেই ম্যাচ জিতবেন কোনও খেলোয়াড়।

২- এখন ১১ পয়েন্টের পর ‘টেকনিক্যাল টাইম আউট’ দেওয়া হয়। নতুন নিয়মে ৮ পয়েন্টের পর এই টাইম আউট দেওয়া হবে। আগের মতোই বিরতির মেয়াদ থাকবে এক মিনিট।

৩- ২ পয়েন্ট ব্যবধানের নিয়মেরও বদল হতে চলেছে। কোনও গেম ১৪-১৪ অবস্থায় থাকলে একজনকে ১৬-১৪ ব্যবধানে কোনও সেট জিততে হবে। সর্বোচ্চ সেট হবে ২১ পয়েন্টের। সেই সময় যদি কোনও খেলোয়াড় ২১-টি সেটে এগিয়ে যান, তাঁকেই জয়ী হিসেবে মানা হবে।

বিডব্লিউএফ কর্তারা চান, সময় কমাতে। একটি ম্যাচের সময় কমিয়ে ৩০ মিনিট করাই লক্ষ্য তাঁদের। এই নিয়ম পরিবর্তনের প্রসঙ্গেই সতর্ক সাইনা নেহওয়াল। তিনি বলেছেন,”এই নিয়ম বদলের ফলে যেন খেলার মূল আগ্রহটাই না নষ্ট হয়ে যায়। যদি কোনও পরিবর্তন হয়, তাহলে তা যেন খেলার স্পিরিট বা মর্যাদাকে বজায় রাখে। এর ফলে যেন ব্যাডমিন্টনের আসল রোমাঞ্চ নষ্ট না হয়ে যায়।”

BWF জানিয়েছে যে, তারা এখন এই পরিবর্তনটি যত জলদি সম্ভব বাস্তবায়িত করতে চায়। ২০২৭ সাল থেকে ব্যাডমিন্টন খেলার ধরণে যে বিশেষ বদলগুলি আসবে, তারই প্রস্তুতি হিসাবে তারা খেলোয়াড়, কোচ ও ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *