Birbaha Hansda: ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে বীরবাহা হাঁসদার পাইলট কার, দুমড়ে মুচড়ে গেল গাড়ি - Bengali News | Birbaha Hansda's pilot car accident, two seriousely injured - 24 Ghanta Bangla News
Home

Birbaha Hansda: ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে বীরবাহা হাঁসদার পাইলট কার, দুমড়ে মুচড়ে গেল গাড়ি – Bengali News | Birbaha Hansda’s pilot car accident, two seriousely injured

Spread the love

উলুবেড়িয়া: ভোটের আবহে দুর্ঘটনার কবলে রাজ্যের বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদার পাইলট কার। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত পৌনে ১২টা নাগাদ। হাওড়ার উলুবেড়িয়ার বীরশিবপুর ফ্লাইওভারে, ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটে সেই দুর্ঘটনা।

পুলিশ সূত্রের খবর, বিদায়ী মন্ত্রীর গাড়ি কলকাতার দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা কন্টেনারে পিছনে ধাক্কা মারে পুলিশের পাইলট কার। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত হয়েছেন একজন এসআই ও একজন কনস্টেবল। তাঁদের আশঙ্কজনক অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর, রাজ্যের বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদা মেদিনীপুরের দিক থেকে কলকাতায় যাচ্ছিলেন নির্বাচনী প্রচারের কর্মসূচিতে যোগ দিতে। তাঁর গাড়িটিকে ঘিরে নিয়ে যাচ্ছিল পুলিশের গাড়ি। সেই গাড়িই বীরশিবপুর ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে। বিদায়ী মন্ত্রী আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় মন্ত্রীর গাড়ির কোনও ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন পুলিশ। রাতেই তিনি কলকাতার উদ্দেশে রওনা দেন।

উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেন বীরবাহা হাঁসদা। এবার বিনপুর থেকে লড়ছেন তিনি। কেন্দ্র বদল হলেও জয়ের বিষয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী বীরবাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *