PM Modi in Bengal: ৪ তারিখ মিষ্টির সঙ্গে ঝালমুড়ি বিলি হবে: মোদী – Bengali News | Sweets and Jhalmuri will be distributed on the 4th, says PM Modi from Bengal Election Campaign
কৃষ্ণনগর: প্রথম দফার ভোটের দিনই প্রচারে ঝড় তুলতে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষ্ণনগরের সভা থেকে তোপের পর তোপ দাগলেন তৃণমূলের বিরুদ্ধে। একইসঙ্গে শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাতে দেখা যায় মোদীকে। বলেন, “এটাই প্রথম এমন নির্বাচন যা গত ৫০ বছরের রেকর্ড ভেঙে দিচ্ছে। গত ৫০ বছরের মধ্যে এই প্রথম নির্বাচনে সবথেকে কম হিংসার ঘটনা ঘটছে।”