MI vs CSK IPL 2026 Preview: মাঠে প্রাক্তন সতীর্থের সঙ্গে খুনসুটি, আজ মাঠে নামবেন ধোনি? – Bengali News | MI vs CSK IPL 2026 Best Playing XI, Mumbai Indians vs Chennai Super Kings Team Captain, best players to watch out in Bengali
চোটজনিত কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন আয়ুষ মাত্রে। সিএসকে জানিয়েছে, এই মুহূর্তে আয়ুষের পরিবর্তে কাউকে নেওয়া হচ্ছে না। কিন্তু এখন যাবতীয় চোখ ধোনির দিকে। বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে, ধোনি ব্যাটিং ও কিপিং অনুশীলন করছেন। তাঁর কাফ মাসলের চোট হয়ত সেরে গিয়েছে। গতকাল একটি ভিডিও পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স, যেখানে দেখা যাচ্ছে ধোনিকে অনুশীলন করতে দেখে তাঁর দিকে এগিয়ে যাচ্ছেন প্রাক্তন চেন্নাই পেসার ও বর্তমানে মুম্বইয়ের ক্রিকেটার দীপক চাহারকে। তাঁর পিছুপিছু আসছিলেন ক্যামেরাম্যানও। প্রাক্তন সতীর্থকে দেখে ধোনি বলেন,”আরে, তুমি তো ক্যামেরা নিয়ে এসেছ। আর তো তোমার সঙ্গে কথা বলা যাবে না। বললেই, রেকর্ড হয়ে যাবে।” এরপরেই দুজনের মধ্যে হাসি ঠাট্টা দেখা যায়। কিন্তু প্রশ্ন থেকেই গেল, সত্যিই কি ধোনি আজ নামবেন ?
আজকের ম্যাচে নজর থাকবে তিলক বর্মার দিকে। আগের দিনেই গুজরাটের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন তিলক। তিলকের সেঞ্চুরির সুবাদেই অবশেষে জয়ের সরণিতে ফিরেছে মুম্বই। আজ চেন্নাইকে হারালে গ্রুপ টেবিলে একটু ভদ্রস্থ জায়গায় আসতে পারবে মুম্বই। তবে ধোনিকে নিয়ে আশাবাদী চেন্নাইয়ের বোলিং কোচ এরিক সিমন্স। তাঁর কথায়,”এমএস আদৌ খেলবে কি না, সেটা জানা যাবে বৃহস্পতিবার। দলের মেডিক্যাল টিম ১০০ শতাংশ নিশ্চিত হলেই ধোনি মাঠে নামবে।”
আজ ধোনি নামলে মানসিক দিক থেকেও শক্তি পাবেন অধিনায়ক রুতুরাজ। পয়েন্ট টেবিলে সিএসকের অবস্থাও শোচনীয়। ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছেন ধোনিরা। সেখানে আজ মুম্বইকে হারিয়ে উপরের দিকে উঠতে পারার সম্ভাবনা রয়েছে সিএসকের।