BJP woman worker allegedly assaulted: বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ, শোরগোল গোঘাটে - Bengali News | BJP Woman panchayat member allegedly assaulted in Goghat, Protests Erupt against TMC Panchayat Chief - 24 Ghanta Bangla News
Home

BJP woman worker allegedly assaulted: বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ, শোরগোল গোঘাটে – Bengali News | BJP Woman panchayat member allegedly assaulted in Goghat, Protests Erupt against TMC Panchayat Chief

Spread the love

বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনাImage Credit: TV9 Bangla

গোঘাট: ভোটের মুখে বিজেপির এক মহিলা পঞ্চায়েত সদস্যকে মারধর, হেনস্থা করে বেঁধে রাখার অভিযোগ উঠল তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এই বিষয়ে গোঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ওই পঞ্চায়েত প্রধান ও তাঁর দলবলের বিরুদ্ধে। ঘটনার জেরে পঞ্চায়েত প্রধান ও তাঁর দলবলকে গ্রেফতার করার দাবিতে গোঘাটের বিজেপি প্রার্থীর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা রাতেই গোঘাট থানায় ব্যাপক ক্ষোভ বিক্ষোভ দেখান। গোঘাট থানার আইসি হাজির হলে তাঁকেও ঘিরে ক্ষোভ বিক্ষোভ চলে। ঘটনাটি হুগলির গোঘাটের কামারপুকুরের।

অভিযোগ যে,বৃহস্পতিবার বিজেপির এক মহিলা কার্যকর্তা ও স্থানীয় কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা এলাকায় দলীয় কাজে নিযুক্ত ছিলেন। সেই সময়ে এলাকায় হাজির হন কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে।মুখোমুখি হওয়ায় তাকে বাধা দেন প্রধান। অভিযোগ যে,বিজেপির ঐ মহিলা কর্মী কে প্রধান মারধর করে।আক্রমন করে। তাকে বেঁধে রেখে, চুলের মুঠিধরে তীব্র হেনস্থা করা হয়। আর তাতে অভিযুক্ত হয়ে পড়েন কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে। আর এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে। গোঘাট থানার আই সি তড়িঘড়ি সেখানে পৌঁছান।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। যদিও গোঘাট থানায় তারা বিক্ষোভ দেখান। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি ও প্রধানের গ্রেপ্তারের দাবিতে সরব হন।

যদিও এই বিষয়ে অভিযুক্ত প্রধান কোন কিছুই কথা বলেননি। তাকে পাওয়া যায়নি। তবে গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল কুমার মাঝি বলেন, এতো ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। নির্বাচনী বিধিনিষেধ চালু আছে। সেখানে ওরা রীতিমত অন্নপূর্ণার ভান্ডার নিয়ে ফর্ম পূরণ করছে। আর নিজেরাই গলা ফাটাচ্ছে। আমরাও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *