Bengal Phase 1 Voting: ভোটের রেজাল্ট বেরনোর আগেই তৃণমূলের জন্য ভবিষ্যদ্বাণী করলেন ইউসুফ - Bengali News | TMC Candidate yusuf pathan said that TMC Will get 250 vote in West bengal Assembly Election - 24 Ghanta Bangla News
Home

Bengal Phase 1 Voting: ভোটের রেজাল্ট বেরনোর আগেই তৃণমূলের জন্য ভবিষ্যদ্বাণী করলেন ইউসুফ – Bengali News | TMC Candidate yusuf pathan said that TMC Will get 250 vote in West bengal Assembly Election

Spread the love

হুগলি: হুগলিতে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার ও বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। হুড খোলা গাড়িতে করে পান্ডুয়া কল বাজার থেকে মেলাতলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা রোড শো করেন ইউসুফ পাঠান। তাঁর ভবিষ্যদ্বাণী ২৫০ আসন পাবে তৃণমূল।

আজ কৃষ্ণনগরের একটি জনসভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে তিনি বলেছেন, “আমি ঝালমুড়ি খেয়েছি আর ঝাল লেগেছে তৃণমূলের।” সেই প্রসঙ্গে ইউসুফ পাঠান বলেন, “ছোট থেকে বড় সবাই ঝাল মুড়ি খায়। এটা অনেকেরই পছন্দের খাবার। স্বাদ বাড়ানোর জন্য ঝাল মুড়িতে পেঁয়াজ ,লঙ্কা, লেবু সব দেওয়া হয়।”

বাংলায় তৃণমূল কংগ্রেস কত আসনে জিতবে সে প্রশ্নে সাংসদ বলেন, “তৃণমূল এখানে অনেক আসনে জিতবে। ২৫০ এর বেশি আসন পেয়ে বাংলায় ফের ক্ষমতায় আসবে তৃণমূল। পান্ডুয়া তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী সমর্থনে আমি এখানে ভোট চাইতে এসেছি। তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হবে। আমি বিশ্বাস করি পান্ডুয়ার সমস্ত মানুষ আমাকে দিদিকে এবং সমীর চক্রবর্তীকে সমর্থন করে।” এখানেই শেষ নয়, তিনি এও জানান, বাংলায় সব সময় সুষ্ঠু নির্বাচন হয়। বাংলার মানুষ সব সময় শান্তি চায়, একে অপরকে ভালোবাসে।

প্রসঙ্গত, আজ বীরভূমের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডলও একই কথা বলেন। তিনিও বলেছেন প্রায় ২৫০ আসন পাবে এবার তৃণমূল। ফলত,আগামী নির্বাচনে শাসকদলের ফলাফল কী হয় এখন সেইটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *