SIR in Bengal: ভোটের একদিন আগে ১৩৬ জনকে ভোটাধিকার দিল ট্রাইব্যুনাল, কত নাম বাদ পড়ল? - Bengali News | 136 voters will cast their votes in the first phase following tribunal resolution - 24 Ghanta Bangla News
Home

SIR in Bengal: ভোটের একদিন আগে ১৩৬ জনকে ভোটাধিকার দিল ট্রাইব্যুনাল, কত নাম বাদ পড়ল? – Bengali News | 136 voters will cast their votes in the first phase following tribunal resolution

Spread the love

বুধবার ভোররাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশনImage Credit: TV9 Bangla

কলকাতা: সংবিধানের ১৪২ ধারার ক্ষমতা প্রয়োগ করেছিল সুপ্রিম কোর্ট। জানিয়েছিল, ২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে ‘পাশ’ করবেন যাঁরা, তাঁরা প্রথম দফায় ভোট দিতে পারবেন। বুধবার ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ট্রাইব্যুনালে পাশ করা কতজন প্রথম দফায় ভোট দিতে পারবেন? কমিশনের সাপ্লিমেন্টারি তালিকা বলছে, মাত্র ১৩৬ জনকে ট্রাইব্যুনালে পাশ হয়ে প্রথম দফায় ভোট দেওয়ার অধিকার পেলেন। আবার ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের মধ্যে ২ জন ভোটার তালিকা থেকে বাদ গিয়েছেন।

এদিন ভোররাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনকে তোপ দেগে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “তিন সপ্তাহে ট্রাইব্যুনাল ১৩৬ জনের নামের নিষ্পত্তি করেছে। গরম তাওতায় জলের ছিটে দিলে যা হয়। এই ২৭ লক্ষ মানুষ কী দোষ করেছে? এই নির্বাচন কমিশনের আর নেই দরকার। এই নির্বাচন কমিশন মানুষের অধিকার হরণ করেছে।”

কী বলেছিল সুপ্রিম কোর্ট?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *