Salt Lake Fire: সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, তড়িঘড়ি বের করা হচ্ছে রোগীদের – Bengali News | Fire at Salt Lake Anandalok hospital, patients are afraid
সল্টলেকের আনন্দলোক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো এলাকা। তড়িঘড়ি বের করে আনা হচ্ছে রোগীদের। পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। প্রাথমিকভাবে জানা গিয়েছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তীব্র আতঙ্কে হাসপাতালে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। দোতলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। বাকি অংশেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।