Mithun Chakraborty: 'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা - Bengali News | Mithun Chakraborty claims there is a big conspiracy going on behind West Bengal - 24 Ghanta Bangla News
Home

Mithun Chakraborty: ‘আর বাংলায় থাকতে পারব না…’, মিঠুনের মুখে ‘বড় ষড়যন্ত্রে’র কথা – Bengali News | Mithun Chakraborty claims there is a big conspiracy going on behind West Bengal

Spread the love

‘আমরা মনে হয় বাংলায় আর থাকতে পারব না’, বিজেপির ভোট প্রচারে এসে এমনটাই বললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। কোচবিহারে একটি সভায় বক্তব্য রাখছিলেন মিঠুন। সেখান থেকেই বলেন, “এবার বিজেপি ক্ষমতায় না এলে, আর মনে হয় বাংলায় আর থাকতে পারব না। কারণ একটা বড় ষড়যন্ত্র চলছে।” তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার প্রচেষ্ট চলছে। আমি বেঁচে থাকতে সেটা হতে দেব না। আমরা কি সবাই মরে গিয়েছি?”

একইসঙ্গে বিজেপির দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন মিঠুন। উল্লেখ করেন মহিলা ও বেকার যুবকদের ভাতা দেওয়ার কথা, মহিলাদের বিনামূল্যে বাসে যাত্রা করার সুযোগের কথাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *