CBSE Class 12 Result 2026: আজই CBSE দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ? কখন, কোথায় কীভাবে দেখবেন রেজাল্ট? জেনে নিন – Bengali News | CBSE Class 12 Result 2026 to release soon, how to check the results know the steps
সিবিএসই দ্বাদশ শ্রেণির রেজাল্ট কবে?Image Credit: Tv9 Bangla
নয়া দিল্লি : সিবিএসই দশম শ্রেণির ফলপ্রকাশ হয়েছে আগেই। এবার দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশের অপেক্ষা। ১৬ লক্ষের বেশি ছাত্র-ছাত্রী এবার পরীক্ষা দিয়েছেন।
শোনা যাচ্ছে, আজ ফল প্রকাশ হতে পারে। তবে, বোর্ডের তরফে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি। আবার বিভিন্ন রিপোর্ট বলছে ফলপ্রকাশ হতে পারে এপ্রিলের শেষের দিকে। গতবছর ফলপ্রকাশ হয়েছিল মে মাসের মাঝামাঝি।
সাধারণত, দশম শ্রেণির ফলপ্রকাশের দুই দিন পরেই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ করে সিবিএসই বোর্ড। তবে, এবার তা হল না। ১৫ এপ্রিল প্রকাশিত হয়েছিল দশম শ্রেণির ফলাফল। প্রায় এক সপ্তাহ হতে চলল, দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ নিয়ে কিছু জানায়নি সিবিএসই। তবে, আজ ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে। তার আগে জেনে নিন কোথায় কীভাবে দেখবেন রেজাল্ট?
কোথায় দেখবেন রেজাল্ট
ছাত্র-ছাত্রীরা CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন। এই ওয়েবসাইটগুলি হল- cbse.gov.in , results.cbse.nic.in, এবং cbseresults.nic.in। পাশাপাশি DigiLocker এবং UMANG অ্যাপের মাধ্যমেও ফলাফল দেখতে পাবেন। অ্যাডমিট কার্ডের রোল নম্বর দিয়ে রেজাল্ট দেখতে হবে।
কীভাবে রেজাল্ট দেখবেন?
প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in-এ যেতে হবে।
হোমপেজে Senior School Certificate Examination (Class XII) 2026′-এ ক্লিক করুন।
তারপর আপনার রোল নম্বর, অ্যাডমিট কার্ডের নম্বর দিতে হবে।
সাবমিটে ক্লিক করলেই রেজাল্ট দেখতে পাবেন।
ভবিষ্যতের জন্য রেজাল্ট ডাউনলোড করে নিন।
UMANG ও ডিজিলকারের মাধ্যমে কীভাবে দেখবেন রেজাল্ট?
DigiLocker-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। বোর্ড স্কুলগুলোকে একটি ছয় সংখ্যার সিকিউরিটি পিন দেওয়ার নির্দেশ দিয়েছে। এই পিন ব্যবহার করে ছাত্রছাত্রীরা ডিজি লকার থেকে মার্কশিট ও মাইগ্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এছাড়া এসএমএস-এর মাধ্যমেও ফল দেখতে পারেন।