হৃত্বিকের সঙ্গে দেখা করার জন্য জানেন কী করতে হয়েছিল ভিকি কৌশলকে? - Bengali News | You wont believe what vicky kaushal had to do to meet hrithik roshan - 24 Ghanta Bangla News
Home

হৃত্বিকের সঙ্গে দেখা করার জন্য জানেন কী করতে হয়েছিল ভিকি কৌশলকে? – Bengali News | You wont believe what vicky kaushal had to do to meet hrithik roshan

Spread the love

আজকের অভিনেতা ভিকি কৌশলের নাচের স্টেপ দেখে প্রশংসা করেছিলেন সুপারস্টার হৃত্বিক রোশন। তবে অনেকেই জানেন না ভিকি বড় ভক্ত হৃত্বিক। সম্প্রতি একটি টিভি শোতে এসে কাজল ও টুইঙ্কল খান্নার সঙ্গে আড্ডা দিতে গিয়ে বলেন, তাঁর বাবা ফাইট মাষ্টার সেটা তিনি জানলেও স্টুডিও সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না, কোনও দিন বাবাকে বলেননি, যে তিনি স্টুডিয়োতে যেতে চান। তবে হৃত্বিক রোশন এর সঙ্গে দেখা করিয়ে দিতে বলেছিলেন।

ভিকির গল্প বলতে গিয়ে বললেন, ” আমি তখন দশম শ্রেণীর ছাত্র। ‘কাহোনা প্যার হ্যায়’ মুক্তির সঙ্গে সঙ্গেই গোটা দেশ ঋত্বিক রোশনে মুগ্ধ হয়ে গিয়েছে। আমিও ফ্যান তখন। জানতে পারলে আমার বাবার সঙ্গেই কাজ করছেন হৃত্বিক রোশন। বাবাকে এই প্রথম অনুরোধ করি স্টুডিয়োতে গিয়ে যেন আলাপ করিয়ে দেন। বাবা বললেন, আসলে হৃত্বিক তাদের সঙ্গেই দেখা করেন, যাঁরা ‘এক পলকা জিনা ‘ র সিগনেচার স্টেপ করতে পারে। ব্যস, যেমন শোনা তেমন কাজ, দিন রাত প্র্যাকটিস করতে থাকলাম সেই বিখ্যাত স্টেপ। আমার ধারণা ছিল, আমি দারুণ ডান্স করবো হৃত্বিকের সামনে, আর উনি আমার ফ্যান হয়ে যাবেন।

ভিকি আরও জানালেন, ”এর পর বাবা আমায় নিয়ে গিয়েছিল তখন ঋত্বিক রোশন অন্য ছবির শুট করছিলেন, আমার সঙ্গে ছবি তুললেন, গল্প করলেন। এর পর আমি বসে আছি সিনেমার সেটে। এই প্রথম আমি বুঝতে পারলাম, তিন ঘণ্টার ছবি তিন ঘন্টায় তৈরি হয় না , তিনমাস সময় লাগে। একই সিন ঘন্টার পর ঘন্টা হয়ে চলেছে, বোরিং একটা কাজ। জনি লিভারকে দেখেছি একই জোক হাজার বার বলছেন। আমি বোর্ড হয়ে ভাবছি কখন বাড়ি যাবো? সেই সময় কোনও ধারণা ছিল না আগামী দিনে তিনি এই কাজে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *