বাইক নিয়ে বেরলেই ধরা হবে! কাদের ছাড় আছে জানুন – Bengali News | Bika Ban in West Bengal by Election Commission, who are allowed
ভোটের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট দিতে যাওয়ার জন্য ও কোনও জরুরি প্রয়োজনে বাইক নিয়ে বেরনো যাবে। দু দিন আগে থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদি এর বাইরে কারও বাইক নিয়ে বেরনোর প্রয়োজন হয়, তাহলে নির্দিষ্ট থানা থেকে অনুমোদন নিতে হবে। এছাড়া অ্যাপ নির্ভর বাইক ও ফুড ডেলিভারি সংস্থার বাইকের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে কমিশনের তরফে।