West Bengal Election 2026 Live: ২০ ঘণ্টা তল্লাশির পর আজ কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহাকে তলব ইডির – Bengali News | West Bengal Assembly Elections 2026 News Live Bangla MLA Vidhan Sabha Polls Political News Today 20 April 2026 Latest Updates in Bengali
Live Assembly Election 2026 News Updates in Bengali: কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে তলব ইডি-র। গতকাল তাঁর বাড়িতে ২০ ঘণ্টা তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু, শান্তনু সিনহা ইডির মুখোমুখি না হওয়ায় তাঁকে এদিন তলব করা হয়েছে। সিজিও কমপ্লেক্সে তাঁদের ডেকে পাঠানো হয়েছে। এদিকে, আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে সান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদারকে। জমি দুর্নীতি থেকে তোলাবাজি একাধিক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে, আদালতে পেশ করার আগেই অসুস্থ হয়ে পড়েন জয়। আজ সশরীরে তাঁকে আদালতে পেশ করতে হবে। তা না হলে চিকিৎসা-সংক্রান্ত নথি পেশ করতে হবে আদালতে। অন্যদিকে, আজও প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলেঘাটা ও ভবানীপুরে মিছিল করবেন মুখ্যমন্ত্রী। পানিহাটিতে জনসভা করার কথা রয়েছে। কোচবিহারে সভা করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এরও একাধিক কর্মসূচি রয়েছে।