IPL : ভাল খেলার পুরস্কার, ভারতীয় টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন শ্রেয়স? - Bengali News | BCCI is thinking about Shreyas Iyer to make him the captain of indian t20 team - 24 Ghanta Bangla News
Home

IPL : ভাল খেলার পুরস্কার, ভারতীয় টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন শ্রেয়স? – Bengali News | BCCI is thinking about Shreyas Iyer to make him the captain of indian t20 team

Spread the love

ভারতীয় টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন হতে পারেন শ্রেয়স?Image Credit: PTI

কলকাতা : আইপিএল ২০২৬ এ আপাতত অপ্রতিরোধ্য পাঞ্জাব কিংস। ৬ ম্যাচ খেলেই ৫ ম্যাচে জয়সহ অপরাজিত শ্রেয়স আইয়ারের দল। গত বছরেও ফাইনাল খেলেছিল পাঞ্জাব। কিন্তু রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁদের। কিন্তু এই বার বিষয়টা আলাদা। প্রথম থেকেই দারুন ফর্মে রয়েছে প্রীতি জিন্টার দল। পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে পাঞ্জাব। তবে দুই সিজন ধরে এই ভাল পারফরম্যান্স করার পুরস্কার পেতে পারেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার, এমনই খবর পাওয়া যাচ্ছে সংবাদমাধ্যমে।

আইপিএলে ভাল খেলার সুবাদে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন শ্রেয়স। এমনিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদব প্রবল চাপে রয়েছেন। তাঁর নিজের ব্যাটে রান নেই। বিশ্বকাপেও চরম ব্যর্থ ছিলেন সূর্য। এবার তাঁকে সরিয়েই নতুন অধিনায়ক করা হতে পারে শ্রেয়সকে। এমনই খবর পাওয়া গিয়েছে বিসিসিআই সূত্রে। বিসিসিআই সম্প্রতি একটি নতুন পরিকল্পনা করেছে। বোর্ড চাইছে টি-টোয়েন্টির জন্য ৩০ বা তারও বেশি ক্রিকেটার প্রস্তুত রাখতে। আইপিএলের পরেই বেশ কিছু টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। সেপ্টেম্বর মাসেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ টি-টোয়েন্টি। তারপরেই শুরু হবে এশিয়ান গেমস। ফলে, খুব সম্ভবত একই সময়ে দুই আলাদা ক্রিকেট দল দুই আলাদা প্রতিযোগিতায় খেলবে। শোনা গিয়েছে, এই দুই দলের মধ্যে একটি দলের অধিনায়ক হতে পারেন শ্রেয়স। ২০২৮ সালে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বছরেই রয়েছে অলিম্পিক্স ক্রিকেট। অর্থাৎ দুই আলাদা প্রতিযোগিতার জন্য দুই আলাদা দল ও দুই আলাদা অধিনায়কের কথা ভেবেছে বিসিসিআই।

শ্রেয়স ছাড়াও দুই দোলে সুযোগ পেতে পারেন বেশ কিছু ক্রিকেটার। সেই দলে যেমন রয়েছেন প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশীরা, তেমনি সুযোগ পেতে পারেন অঙ্গকৃষ রঘুবংশী, কার্তিক ত্যাগীরা। তাঁদের সাম্প্রতিক ফর্ম দেখেই তাঁদের নেওয়া হতে পারে আইপিএলে। জুন মাস থেকেই আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ রয়েছে ভারতের। সেই ম্যাচগুলিতে সুযোগ পেতে পারেন এই তরুণ তুর্কিরা, আশা ক্রিকেটমহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *