অন্য নারীকে 'লাইক' করে বিপাকে বিরাট! সংসার সামলাতে এবার কোন পথে অনুষ্কা? - Bengali News | Anushka Sharma Virat Kohli seek blessings from Premanand Maharaj on Akshaya Tritiya - 24 Ghanta Bangla News
Home

অন্য নারীকে ‘লাইক’ করে বিপাকে বিরাট! সংসার সামলাতে এবার কোন পথে অনুষ্কা? – Bengali News | Anushka Sharma Virat Kohli seek blessings from Premanand Maharaj on Akshaya Tritiya

Spread the love

অন্য নারীকে ‘লাইক’ করে বিপাকে বিরাট!

গ্ল্যামার দুনিয়া আর খেলার মাঠের ব্যস্ততার মাঝেও যখনই সুযোগ পান, আধ্যাত্মিক শান্তির খোঁজে বেরিয়ে পড়েন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে বৃন্দাবনের কেলি কুঞ্জ আশ্রমে দেখা গেল তাঁদের। এই আশ্রমে তাঁদের যাতায়াত নতুন নয়। এর আগেও একাধিকবার প্রেমানন্দ মহারাজের সান্নিধ্যে এসে জীবন দর্শন, ক্ষমা এবং দাম্পত্য সম্পর্কের নানা শিক্ষা নিতে দেখা গিয়েছে এই দম্পতিকে।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, অত্যন্ত সাধারণ পোশাকে প্রেমানন্দ মহারাজের সামনে বসে নিবিষ্ট মনে কথা শুনছেন বিরাট ও অনুষ্কা। মহারাজকে প্রায়ই জীবনধারা এবং আধ্যাত্মিক মন্ত্র নিয়ে আলোচনা করতে শোনা যায়। বিরাট-অনুষ্কাও তাঁদের জীবনের ভারসাম্য বজায় রাখতে মহারাজের পরামর্শের ওপর গভীর আস্থা রাখেন। বৃন্দাবনে আসার আগে এই দম্পতি বেঙ্গালুরুতে ছিলেন বলেও জানা গিয়েছে।

তবে বৃন্দাবন সফরের পাশাপাশি বিরাট কোহলিকে নিয়ে সোশাল মিডিয়ায় একটি অন্যরকম চর্চাও শুরু হয়েছে। নেপথ্যে রয়েছেন জার্মান ইনফ্লুয়েন্সার লিজল্যাজ (LizLaz)। সম্প্রতি বিরাটের অনুগামীরা খেয়াল করেন যে, কোহলি লিজল্যাজের একটি ইনস্টাগ্রাম পোস্টে ‘লাইক’ দিয়েছেন। যদিও কিছুক্ষণ পরেই সেই লাইকটি সরিয়ে নেওয়া হয় ।

এই সামান্য ঘটনা ঘিরেই নেটপাড়ায় শুরু হয় তুমুল জল্পনা। বিষয়টি নজর এড়ায়নি স্বয়ং লিজল্যাজেরও। প্রতিক্রিয়ায় এই জার্মান ইনফ্লুয়েন্সার জানান, একটি ছোট বিষয় কীভাবে আগুনের মতো ছড়িয়ে পড়ল তা দেখে তিনি নিজেও অবাক হয়েছেন। নেট দুনিয়ার এই সাময়িক গুঞ্জনকে পাত্তা না দিয়ে বরাবরের মতো শান্তিতেই সময় কাটাতে দেখা গেল ‘বিরুষ্কা’কে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *