Tamil Nadu Blast: বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৩ জনের মৃ্ত্যু - Bengali News | Several Killed in blast at firecracker factory in Tamil Nadu - 24 Ghanta Bangla News
Home

Tamil Nadu Blast: বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৩ জনের মৃ্ত্যু – Bengali News | Several Killed in blast at firecracker factory in Tamil Nadu

Spread the love

তামিলনাড়ু : বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হল অন্তত ১৩ জনের। মৃতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে আজ বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত আহত হয়েছেন ছয়জন।

জানা গিয়েছে, আজ বিকেলে কারখানার ভিতরে ৩০ জন শ্রমিক বাজি তৈরির কাজ করছিলেন। সেই সময়ই বিস্ফোরণ ঘটে। দাউ দাউ করে জ্বলতে শুরু করে কারাখানার একাংশ। বিস্ফোরণের জেরে কারাখানার কিছু অংশও ধসেও পড়ে। ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। পুলিশও পৌঁছয় ঘটনাস্থলে। শুরু হয় উদ্ধার কাজ। এখনও পর্যন্ত ৬ জন আহতকে অবিলম্বে উদ্ধার করে বিরুধুনগর সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

এদিকে, বাজি কারখানার বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এক্স হ্যান্ডেলের একটি পোস্টে স্ট্যালিন লেখেন, তিনি গভীরভাবে শোকাহত। ঘটনাস্থলে আধিকারিকদের পাঠিয়েছেন তিনি। আহতদের যাতে যথাযথ চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয়, সেদিকেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *