কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে? – Bengali News | ED Raid in Kolkata Police DC’s House Ahead of West Bengal Assembly Election 2026
ভোটের বাংলায় ফের সকাল সকাল ইডি-র অ্যাকশন। ইডির নজরে এবার কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস। বর্তমানে তিনি কলকাতা পুলিশের ডিসি-র পদে রয়েছেন। এদিন সকালে শান্তনুর গোলপার্কের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, তাঁর বাড়ির পাশে থাকা সরকারি এক ট্রেনিং সেন্টারেও হানা দেয় ইডি। যদিও সকাল থেকেই সেখানে তালা। তা দেখেই দ্রুত তা খোলানোর তোড়জোড়ও শুরু হয়ে যায়। প্রসঙ্গত, এর আগে কয়লা মামলায় তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু ইডির তলবকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টেও যান। মেডিক্যাল NRI কোটায় ভর্তির দুর্নীতিতেও শান্তনুকে তলব করেছিল ইডি।