ভোটের আগে ‘টার্গেট’ বিজেপি প্রার্থীরা? যা ঘটছে দিকে দিকে… – Bengali News | BJP Candidates Faced Protest, Cars Destroyed Ahead of West Bengal Assembly Election 2026
ভোটের বঙ্গ তপ্ত হিংসা-মারামারিতে। কোথাও বিজেপির গাড়িতে হামলা, কোথাও আবার আক্রান্ত বিজেপি কর্মী। চোপড়া বিধানসভার বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ। বৃহস্পতিবার রাতে প্রচারের পর এক অসুস্থ বিজেপি কর্মীর বাড়ি থেকে ফেরার পথে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের সইগছ এলাকায় শঙ্কর অধিকারীর গাড়ি আটকে দেয় একদল দুষ্কৃতী। প্রায় ৫০-৬০ জনের একটি দল গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। গাড়িও ভাঙচুর করা হয়। অন্যদিকে, বনগাঁর ১৩ নম্বর ওয়ার্ডে অশোক কীর্তনিয়াকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। “গো ব্যাক, জয় বাংলা” স্লোগান দেন তৃণমূল কর্মীরা।