Virat Kohli: জ্বলছেন বদলার আগুনে! টিম নামার ৩ ঘণ্টা আগে একাই প্র্যাক্টিসে বিরাট কোহলি - Bengali News | Virat Kohli preparing himself for IND vs PAK match in Champions Trophy, he arrived for practice 3 hours before scheduled time - 24 Ghanta Bangla News
Home

Virat Kohli: জ্বলছেন বদলার আগুনে! টিম নামার ৩ ঘণ্টা আগে একাই প্র্যাক্টিসে বিরাট কোহলি – Bengali News | Virat Kohli preparing himself for IND vs PAK match in Champions Trophy, he arrived for practice 3 hours before scheduled time

Spread the love

টিম নামার ৩ ঘণ্টা আগে একাই প্র্যাক্টিসে বিরাট কোহলি
Image Credit source: PTI

দুবাই: বছর আটেক আগে যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) সাক্ষাৎ হয়েছিল ভারত ও পাকিস্তানের, সেই সময় ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ফাইনালে কোহলির ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিনিয়ে নিয়েছিল পাকিস্তান। সেই বদলা মেন ইন ব্লুর এখনও নেওয়া বাকি। রবিবার ভারতীয় টিমের কাছে আছে সেই সুবর্ণ সুযোগ। গ্রিন আর্মিকে বধ করার লক্ষ্যে অবিচল বিরাট কোহলি। তাই তো ম্যাচের আগের দিন আগেভাগে কিং কোহলি পৌঁছে গেলেন অনুশীলন। টিমের বাকিদের থেকে ১০-১৫ মিনিট আগে নয়, অনুশীলনের জন্য আইসিসি অ্যাকাডেমিতে ঠিক তিন ঘণ্টা আগে হাজির হয়েছেন বিরাট।

টাইমস নাও এর রিপোর্ট অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচের আগে অনুশীলনের জন্য ভারতীয় টিমের যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল, তার থেকে প্রায় ৩ ঘণ্টা আগে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে চলে আসেন বিরাট। সেখানে তিনি সংযুক্ত আরব আমিরশাহির বেশ কিছু বোলারদের বিরুদ্ধে নেটে ব্যাটিং করতে থাকেন।

এই খবরটিও পড়ুন

মরুশহরে রবিবার হতে চলা ভারত-পাক ম্যাচে গত বারের ফাইনালের বদলা নেওয়ার জন্য তেতে রয়েছেন বিরাট। তিনি একমনে ব্যাটিং করার জন্য দলের সকলের থেকে আগে চলে যান আইসিসি অ্যাকাডেমিতে। তাঁকে গাইড করার জন্য় সেখানে তাঁর সঙ্গে হাজির ছিলেন গৌতম গম্ভীরের ডেপুটি অভিষেক নায়ার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *