PM Modi Address the Nation: মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করে পাপ করেছে বিরোধীরা: মোদী – Bengali News | PM Narendra Modi Addresses the Nation after women s quota bill was defeated
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI
নয়াদিল্লি: আসন পুনর্বিন্যাসের সঙ্গে মহিলা সংরক্ষণ বিল নিয়ে সংবিধানের ১৩১তম সংশোধনী বিল শুক্রবার লোকসভায় পাশ করাতে ব্যর্থ হয়েছে কেন্দ্র। আর শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশে ভাষণে এই নিয়ে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করে পাপ করেছে বিরোধীরা। জনগণ এর সাজা দেবে। তিনি আরও বলেন, বিরোধীরা নারীশক্তির উত্থানকে রুদ্ধ করেছে। বিলটি পেশের সময় যারা হাততালি দিয়েছিল নারীরা তাদের ক্ষমা করবে না।
জাতির উদ্দেশে ভাষণে কী কী বললেন প্রধানমন্ত্রী?
মহিলা সংরক্ষণ বিল নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “বিরোধীরা ঘৃণা ও হীন রাজনীতির মাধ্যমে এই মহৎ প্রচেষ্টাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। কিন্তু আমি জাতিকে আশ্বস্ত করতে চাই যে এটি আমাদের লড়াইয়ের শেষ নয়, বরং শুরু মাত্র। বিজেপি এবং এনডিএ আপনাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে।”