Iran-America War: এক ঘণ্টায় ৭টি মিথ্যে দাবি ট্রাম্পের! এবার ভয়ঙ্কর হুমকি দিল ইরান? - Bengali News | Iran Parliament Speaker Mohammad Bagher Ghalibaf claimed Donald Trump making seven false claims in one hour - 24 Ghanta Bangla News
Home

Iran-America War: এক ঘণ্টায় ৭টি মিথ্যে দাবি ট্রাম্পের! এবার ভয়ঙ্কর হুমকি দিল ইরান? – Bengali News | Iran Parliament Speaker Mohammad Bagher Ghalibaf claimed Donald Trump making seven false claims in one hour

Spread the love

তেহরান: ইরান-আমেরিকার মধ্যে দুই সপ্তাহের সংঘর্ষবিরতি চলছে। ইতিমধ্যেই এক সপ্তাহ পার হয়ে গিয়েছে। দুই দেশের মধ্যে শান্তি কি আর ফিরবে? জানা গিয়েছে, খুব শীঘ্রই আবারও দুই দেশের মধ্যে বৈঠক হতে পারে। কিন্তু, তার মধ্যেই দুই দেশের মধ্যে বাগযুদ্ধ চলছে। চলছে আক্রমণ-পাল্টা আক্রমণ। একে অপরকে হুমকি দিতেও ছাড়ছে না কেউ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও সুর চড়াল ইরান। ট্রাম্প নাকি এক ঘণ্টায় অন্তত ৭টি মিথ্যে দাবি করেছে।

কী দাবি করল ইরান?

ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফের দাবি,ট্রাম্প এক ঘণ্টায় সাতটি দাবি করেছেন। যা সবই মিথ্যা। তবে, তিনি ঠিক কোন দাবিগুলির কথা বলছেন, তা স্পষ্ট করেননি। শুক্রবার অ্যারিজোনায় ট্রাম্প বক্তব্য রাখার সময়ই গালিবাফ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানেই তিনি সতর্ক করে দিয়েছেন, মার্কিন অবরোধ বজায় থাকলে হরমুজ প্রণালী খোলা থাকবে না। তিনি জানান, এই জলপথে চলাচল নির্দিষ্ট রুট মেনে এবং ইরানের অনুমতি সাপেক্ষেই হবে। সতর্কবার্তার পরেই আজ ফের হরমুজ় বন্ধ করে দিয়েছে ইরান।

‘মিথ্যে’ কোনও ফল দেবে না

গালিবাফের কথায়, এই ধরনের মিথ্যা যুদ্ধ বা আলোচনায় কোনও ফল দেবে না। পাশাপাশি তিনি স্পষ্ট করে দিয়েছেন, প্রণালীর বাস্তব পরিস্থিতি ও নিয়মকানুন বাস্তব পরিস্থিতির উপর নির্ভর করবে। সোশ্যাল মিডিয়ার ঘোষণার উপর নয়।

এর আগে, ইরানের তরফে জানানো হয়েছিল, সমস্ত ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে। এলপিজি থেকে শুরু করে অন্য জ্বালানি বা তেল আমদানিতে বাধা থাকছে না। যদিও মার্কিন অবরোধ এখনও চলছে। আর সেই প্রসঙ্গ তুলেই হরমুজ় আবার বন্ধ করে দেওয়া হয়েছে ইরান। সেদেশের সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, আমেরিকা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং ইরানের বন্দরের জাহাজের ওপর অবরোধ বজায় রেখেছে। তাই বন্ধ করে দেওয়া হচ্ছে হরমুজ়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *