Constitution Amendment Bill Stalled: বিল আটকেও চাপে বিরোধীরাই! মোক্ষম চাল খেলবে এবার বিজেপি - Bengali News | Constitution Amendment Bill Stalled: BJP Eyes Strategic Move as Opposition Faces Pressure - 24 Ghanta Bangla News
Home

Constitution Amendment Bill Stalled: বিল আটকেও চাপে বিরোধীরাই! মোক্ষম চাল খেলবে এবার বিজেপি – Bengali News | Constitution Amendment Bill Stalled: BJP Eyes Strategic Move as Opposition Faces Pressure

Spread the love

সংসদে পাল্টা স্ট্রাটেজি।Image Credit: PTI

নয়া দিল্লি: লোকসভায় পাশ করানো গেল না ১৩১ তম সংবিধান (সংশোধনী) বিল (Constitution Amendment Bill)। ১২ বছরের সরকারের সময়কালে সংসদে এই প্রথম পরাজয়। এই ধাক্কার পর এবার দেশজুড়ে পাল্টা বিক্ষোভ প্রচারে নামছে বিজেপি। কংগ্রেস-সহ বিরোধীদের ‘মহিলা বিরোধী’ অবস্থান তুলে শুরু হবে প্রচার। মূল লক্ষ্য থাকবে দুটি রাজ্য। নির্বাচনমুখী পশ্চিমবঙ্গ (West Bengal) এবং তামিলনাড়ু (Tamil Nadu)।

বিজেপির প্রচার-

জানা গিয়েছে, গতকাল, ১৭ এপ্রিল লোকসভায় মহিলা আসন সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ করাতে ব্যর্থ হয় সরকার। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিল পাশ হয়নি। তবে এর পরইই এনডিএ সংসদীয় দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও। অন্যদিকে, বিল পাশ ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গেই হাতে প্ল্যাকার্ড নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ মিছিল শুরু করে দেন বিজেপির মহিলা সাংসদরা।

সূত্রের খবর, এবার এই বিল নিয়েই বিরোধী দলগুলির বিরুদ্ধে প্রচারে নামছে বিজেপি। ভোটমুখী পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে। মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ সংক্রান্ত বিলের বিরোধিতা করায়, তারা নারী ক্ষমতায়নের বিরোধী- এই বার্তাই প্রচার করবে বিজেপি। দুই রাজ্যের বিজেপি সাংসদদের এ বিষয়ে প্রচার তুঙ্গে তোলার জন্য আলাদা করে নির্দেশ দেওয়া হয়েছে।

বিরোধীরা কী প্রচার করবে?

মহিলা আসন সংরক্ষণ নিয়ে বিজেপির প্রচারের পাল্টা নিজেদের বক্তব্য তুলে ধরতে তৎপর বিরোধীরাও। তবে এক্ষেত্রে কৌশল ঠিক করতে এনডিএ(NDA)-র মতো বিরোধী নেতারা এক টেবিলে কোনও বৈঠকে বসছেন না।প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রত্যেকটি বিরোধী দল তাদের সংশ্লিষ্ট রাজ্যে নিজেদের মতো প্রচার করবে।

বিরোধীরা প্রচার করবেন যে তাঁরা মহিলা আসন সংরক্ষণ নয়, ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে ভোট দিয়েছেন। ২০২৩ সালে যেমন সমর্থন করেছিলেন, এখনও মহিলাদের জন্য আসন সংরক্ষণের পক্ষেই রয়েছে বিরোধী জোট।

গতকাল রাতে লোকসভার ভোটাভুটির পরই ফোনে কথা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর।প্রাথমিকভাবে ঠিক ছিল, তৃণমূলের ১০ জন সাংসদ লোকসভায় আসবেন। কিন্তু সূত্রের খবর, রাহুলের অনুরোধেই শেষবেলায় ২১ জন সাংসদকে পাঠানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল। অভিষেক ছাড়াও এমকে স্ট্যালিন, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরে-সহ অন্য বিরোধী নেতাদের সঙ্গে কথা বলেছেন রাহুল গান্ধী। তবে লোকসভার অভ্যন্তরে ইন্ডিয়া জোটের সফল ফ্লোর কোঅর্ডিনেশন সার্বিক বিরোধী ঐক্যকে সুসংবদ্ধ করবে বলেই মত নেতাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *