Arms Recovered: ভোটের মুখে খাস কলকাতায় ভয়ঙ্কর ছবি, রাজাবাজারের বাস স্ট্যান্ডের কাছেই মিলল সিঙ্গল শটার, কার্তুজ - Bengali News | Arms and live cartridges recovered by Kolkata Police STF in Kolkata - 24 Ghanta Bangla News
Home

Arms Recovered: ভোটের মুখে খাস কলকাতায় ভয়ঙ্কর ছবি, রাজাবাজারের বাস স্ট্যান্ডের কাছেই মিলল সিঙ্গল শটার, কার্তুজ – Bengali News | Arms and live cartridges recovered by Kolkata Police STF in Kolkata

Spread the love

কলকাতা: আর এক সপ্তাহও বাকি নেই। হাতে গোনা ঠিক পাঁচদিন পরই প্রথম দফার ভোট রাজ্যে। শহর জুড়ে চলছে নাকা তল্লাশি। তারই মধ্যে খাস কলকাতায় উদ্ধার হল অস্ত্র ও কার্তুজ। দিনের আলোয় ব্যাগে করে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা তল্লাশি চালাতেই বেরিয়ে আসে সেই অস্ত্র। রাজাবাজার সায়েন্স কলেজের কাছে বাস স্ট্যান্ডের কাছে অস্ত্র সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

উদ্ধার বন্দুক, কার্তুজ

এদিন সকালে ওই ব্যক্তিকে ব্যাগ নিয়ে যেতে দেখে সন্দেহ হয় এসটিএফের গোয়েন্দাদের। তাঁরা প্রথমে ওই ব্যক্তিকে আটক করেন। পরে তাঁর ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৬টি সিঙ্গল শটার বন্দুক, ১৪ রাউন্ড কার্তুজ। সেগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে এসটিএফ।

অস্ত্র নিয়ে ওই ব্যক্তি কোথায় যাচ্ছিলেন, কাকে ওই অস্ত্র দেওয়ার কথা ছিল, সেটাই খুঁজে বের করার চেষ্টা করছেন গোয়েন্দারা। তবে শহরে এভাবে দিনের আলোয় অস্ত্র নিয়ে যাওয়া ঘটনা বেশ উদ্বেগজন বলেই মনে করা হচ্ছে।

শহরের পরপর উদ্ধার টাকা

সম্প্রতি কলকাতা ও হাওড়ায় পরপর দুটি বড় অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়েছে। সম্প্রতি বালিগঞ্জ বিধানসভা এলাকায় নাকাতল্লাশির সময় বড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশের সাউথ ইস্ট ডিভিশন। শুক্রবার একটি গাড়ি আটক করে তল্লাশি চালাতেই তার ভিতর থেকে প্রায় ২৫ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়। কয়েকদিন আগেই হাওড়া স্টেশনের কাছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) অভিযানে ৭২ লক্ষ টাকার বেশি নগদ সহ দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। হাওড়া ডিভিশনের বামনগাছি আরপিএফ পোস্টের কর্মীরা রেল ইয়ার্ডের বেনারস ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ওই টাকা উদ্ধার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *