১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল – Bengali News | For First Time in 12 Years, Centre Fails to Pass Constitution Amendment Bill 2026
সংসদে ‘ফেল’ করল কেন্দ্র। পাশ করানো গেল না ১৩১ তম সংবিধান সংশোধনী বিল। সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল এই বিল পেশ ও পাশ করানোর জন্যই, কিন্তু দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায়, সেই বিল পাশ করতে পারল না। এই বিলের তুমুল বিরোধিতা করে বিরোধীরা। আলোচনার পর যখন উপস্থিত ৫২৮ সাংসদের মধ্যে ভোটাভুটি হয়, তখন দেখা যায় বিলের সপক্ষে ভোট দিয়েছেন ২৯৮ জন সাংসদ, বিরোধিতা করেছেন ২৩০ জন সাংসদ। সংবিধান সংশোধনের জন্য দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল। অর্থাৎ বিলের সপক্ষে ৩৫২টি ভোটের দরকার ছিল, যা মেলেনি।